ওড়িশা- পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস! দেশের অন্য অংশের কী পরিস্থিতি জেনে নিন

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী ওড়িশা, পূর্ব রাজস্থান, উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিও হতে পারে।

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী ওড়িশা, পূর্ব রাজস্থান, উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিও হতে পারে।

প্রবল বৃষ্টির পূর্বাভাস

প্রবল বৃষ্টির পূর্বাভাস

আবহ দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তরাখণ্ড, কোঙ্কন, গোয়া, ছত্তিসগড়, কেরল, উপকূল কর্ণাটক, তেলেঙ্গানার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পশ্চিম রাজস্থাম এবং হিমাচল প্রদেশ, গুজরাত, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, কর্ণাটক, তামিলনাড়ু, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আন্দামান নিকোবরে সাধারণভাবে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই বেগ বেড়ে ঘণ্টায় ৫৫ কিমিও হতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলেও এই ঝড় হতে পারে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহ দফতরের উপগ্রহ চিত্র

আবহ দফতরের উপগ্রহ চিত্র

মৌসুমী বায়ুর পশ্চিম অংশ দক্ষিণ অভিমুখে রয়েছে। যা স্বাভাবিক অবস্থানেই রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী বায়ুর পূর্বের অংশও স্বাভাবিক অবস্থানেই রয়েছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টি বাড়াতে তৈরি ২ নিম্নচাপ

বৃষ্টি বাড়াতে তৈরি ২ নিম্নচাপ

উত্তর মধ্য প্রদেশ এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও অপর একটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকার ওপর অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপর পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত আছে।

ওপরের বিভিন্ন পরিস্থিতির কারণে আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+