এগোচ্ছে মৌসুমী বায়ু! আগামি ২৪ ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত

আগামি ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আগামি ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম ভারতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এইসব জায়গার আবহাওয়াও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার পক্ষে অনুকূল বলে জানা গিয়েছে।

এগোচ্ছে মৌসুমী বায়ু! আগামি ২৪ ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত

ইতিমধ্যেই হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশে বজ্র বিদ্যুত-সহ বৃষ্টি হয়েছে। তবে দিল্লিতে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, এই ঘোষণা এখনও করা হয়নি।

অন্যদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাত, রাজস্থানের কিছু অংশ, মহারাষ্ট্র, ছত্তিসগড়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের বাকি অংশ, পুরো মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশ, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের পুরো অংশ এবং পঞ্জাবের কিছু অংশে অগ্রসর হয়েছে।

এগোচ্ছে মৌসুমী বায়ু! আগামি ২৪ ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র
আগামি ৪৮ ঘণ্টার জন্য মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে রাজস্থানের বাকি অংশ, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং পুরো হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে।

এগোচ্ছে মৌসুমী বায়ু! আগামি ২৪ ঘণ্টায় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্র

সোমবার থেকে মুম্বইয়ে মুষলধারায় বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে যায়। প্রাণহানি এবং সম্পত্তিরও ক্ষতি হয়েছে। এবছরে প্রথমবার সান্তাক্রুজে রেকর্ড ২৩১.৪ মিমি বৃষ্টি হয়েছে।
কলকাতাতেও প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছিল। বেহালার মতো এখনও অনেক জায়গা থেকে জল নামেনি। আগামি দুদিনে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

দিল্লিতে মৌসুমী বায়ু প্রবেশের সাধারণ তারিখ ২৯ জুন।
গত সপ্তাহ পর্যন্ত মৌসুমী বায়ু রূদ্ধ অবস্থায় ছিল। এরপর একসপ্তাহেই তা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফল স্বরূপ বৃষ্টিও হয়েছে। যদিও এখনও পর্যন্ত সারা দেশে মৌসুমী বায়ুর অভাব রয়েছে প্রায় ১০ শতাংশ।
সারা দেশে আবহাওয়া দফতরের চারটি ভাগের মধ্যে একমাত্র দক্ষিণের উপদ্বীপেই ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে, পূর্ব-উত্তরপূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে যথাক্রমে ২৯ ও ২৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+