মৌসুমী বায়ুর প্রভাব! কর্ণাটক ও অসমে প্রবল বৃষ্টির পূর্বাভাস
উত্তর পূর্বের রাজ্যগুলি, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং অসমের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু সক্রিয়। এইসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তর পূর্বের রাজ্যগুলি, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং অসমের বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু সক্রিয়। এইসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে গত ২৪ ঘণ্টায় এইসব জায়গায় মৌসুমী বায়ু সেরকম অগ্রসর হয়নি।

বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, আমরাওটি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরা অতিক্রম করেছে। পরবর্তী এক সপ্তাহে মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান
আবহাওয়া দফতরের বুলেটিনে আরও বলা হয়েছে, আসম, মেঘালয় এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিমি ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় কেরলে ভারী বৃষ্টিপাত হবে। ছত্রিসগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূল কর্ণাটকের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ, দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের পূর্বাভাসে এও বলা হয়েছে, বজ্রপাতের সঙ্গে ধুলো ঝড় হতে পারে তামিলনাড়ু, তেলেঙ্গানা, রায়ালসীমা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার কিছু অংশে।
এছাড়াও কর্ণাটক ও কেরল উপকূল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ উপকূল, ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘন্টায় ৩৫-৪৫ কিমি, এমন কী ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এইসব জায়গায় সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই জন্য মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications