উত্তরবঙ্গ, মুম্বইয়ে প্রবল বর্ষণ! সারা দেশে আদৌ কি হয়েছে পর্যাপ্ত বর্ষা, যা বলছে হাওয়া অফিস

এবছরের বর্ষায় প্রথম মাসেই বৃষ্টি হয়েছে নির্দিষ্ট মাপের কম। ৩০ জুন পর্যন্ত সারা দেশ ব্যাপী ৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এমনটাই তথ্য দিয়েছে আবহ দফতর।

এবছরের বর্ষায় প্রথম মাসেই বৃষ্টি হয়েছে নির্দিষ্ট মাপের কম। ৩০ জুন পর্যন্ত সারা দেশ ব্যাপী ৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এমনটাই তথ্য দিয়েছে আবহ দফতর।

উত্তরবঙ্গ, মুম্বইয়ে প্রবল বর্ষণ! সারা দেশে আদৌ কি হয়েছে পর্যাপ্ত বর্ষা, যা বলছে হাওয়া অফিস

গুজরাতের সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ এই তালিকায় শীর্ষে রয়েছে। পয়লা জুলাই পর্যন্ত এই তিন অঞ্চলে বৃষ্টি কম হয়েছে যথাক্রমে ৮৬%, ৫৯% এবং ৪৮%।

সামনের দিনগুলিতে যদি হিমালয়ের পাদদেশের এলাকাগুলিতে বেশি বৃষ্টি হয়, তাহলে দেশব্যাপী বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলেই মনে করছেন আবহবিদরা।

১২ জুনের পর থেকে ২৫ জুন পর্যন্ত মৌসুমী বায়ুর জন্য অপেক্ষা। এই দেরির ফলে বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্য প্রদেশে বর্ষা শুরু হতে দেরি হয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গুজরাত পর্যন্ত পৌঁছে যায় মৌসুমী বায়ু পৌঁছনোর অনেক আগেই। কিন্তু এবছরে সেটা হয়নি।

দেশে চার মাসের বর্ষার পূর্বাভাসে আবহ দফতর জানিয়েছিল, ৯৭ % বৃষ্টি হবে। বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছিল।

বৃষ্টির শ্রেণিবিভাগ অনুযায়ী, দেশে যদি ৯৬ থেকে ১০৪% বৃষ্টিপাত হয় তাহলে তাকে স্বাভাবিক হিসেবেই ধরা হয়। ৫০ বছরের গড় হল ৮৯ সেমি বৃষ্টিপাত।

জুনে কম বৃষ্টি হওয়ায়, প্রশ্ন উঠছে যদি জুলাইতেও যদি সেই ফাঁক পূরণ হবে? যদি না হয় তাহলে এবছরে দেশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

তবে আবহ দফতরের কর্তাদের আশা জুলাইতে দেশে ভাল বৃষ্টি হবে এবং জুনের ফাঁক পূরণ করে দেবে। কেননা সারা দেশে জুলাই মাসে গড়ে ১০১ % বৃষ্টিপাত হয়।

আবহাওয়া দফতরের অনুমান, হিমালয়ের পাদদেশে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত থাকা নিম্নচাপের প্রভাবে উত্তর প্রদেশ, বিহার এবং উত্তর পূর্বে বৃষ্টি হবে। এছাড়াও এর প্রভাবেই ৬-৭ জুলাই সমতল, মধ্যভারত এবং গুজরাতে বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+