Monsoon Alert: জুনে বৃষ্টির ঘাটতি ১৯%, কারণ জানাল আবহাওয়া দফতর! জুলাইয়ের বর্ষা নিয়ে পূর্বাভাস

Monsoon Alert: দেশে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে বর্ষার অগ্রগতি। মে মাসের শেষের দিকে বর্ষা প্রবেশ করে কেরল ও উত্তর-পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু অংশে। তারপর বিরতি দিয়ে ১২ জুন। তারপর ফের বিরতি দিয়ে ২০ জুন। আবার বিরতি। যা এখনও চলছে।

একদিকে বর্ষা যেমন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারেনি, তা ছড়িয়ে পড়তে পারেনি উত্তর-পশ্চিম ভারতে। যেখানে এই মাসে বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৫৭ শতাংশ। অন্যদিকে এইমাসে দেশে গড় বৃষ্টিপাতের ঘাটতি ১৯ শতাংশ।

monsoon Weather

পূর্বাভাসে সংশোধন
আবহাওয়া দফতরের তরফে প্রথমের দিকে জুন মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরে ১৮ জুন নাগাদ তার সংশোধন করা হয় এবং বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম বলেও জানানো হয়।

আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, অবস্থার পরিবর্তনের সঙ্গে আবহাওয়া দফতর ক্রমাগত পূর্বাভাস আপডেট করে থাকে। এক্ষেত্রে বৃষ্টির স্থানভিত্তিক বন্টন পরিবর্তিত হতে পারে। তিনি বলেছেন, জুনে দক্ষিণের রাজ্যগুলি, উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল উত্তর-পশ্চিম ভারতে তা স্বাভাবিকের থেকে কম হবে।

বর্ষা দুর্বলের কারণ
কিন্তু বর্ষার অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প অনেকটাই দুর্বল। বিষয়টি পূর্বের রাজ্যগুলিতে বর্ষার অগ্রগতিকে প্রভাবিত করেছে। যে কারণে বর্ষার পূর্বাভাস তাড়াতাড়ি সংশোধন করা হয়েছে।

কোথায় কত ঘাটতি
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ জুন পর্যন্ত বর্তমানে বৃষ্টির ঘাটতি ১৯ শতাংশের মতো। উত্তর-পশ্চিম ভারতে এই ঘাটতি পৌঁছে গিয়েছে প্রায় ৫৭ শতাংশে। এর মধ্যে আবার দীর্ঘ তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে।

এই মুহূর্তে্ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের ঘাটতি ১৬ শতাংশের মতো। মধ্য ভারতে যা ২৩ শতাংশের আপশাপেশ। দেশে বর্ষা শুরু হওয়ার পরে দক্ষিণের রাজ্যগুলিতে তা অতিরিক্তই হয়েছে। এখনও পর্যন্ত এই পরিমাণ ৯ শতাংশের বেশি।

আবহাওয়া দফতর বলছে, তারা ধরে নিয়েছিলেন জুনে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হবে। কিন্তু তা হয়েছে অনেকটাই কম। এছাড়ার দেশের পূর্বাংশে বর্ষার অগ্রগতিতে বিলম্ব হয়েছে। যে কারণে এখনও বর্ষা পুরোপুরি বাংলা, বিহার, ওড়িশা কিংবা ছত্তিশগড়ে পৌঁছতে পারেনি।

জুলাইয়ে ভাল বর্ষার পূর্বাভাস
এই পরিস্থিতিতে জুনে বৃষ্টির ঘাটতি থাকলেও, জুলাইয়ে ভাল বৃষ্টি হবে এবং সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। আবহবিজ্ঞানীরা বলছেন, বর্ষার কার্যকলাপ বেড়েছে, এটা এখন ভালভাবে অগ্রসর হবে বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বর্ষা বাংলা-সহ পূর্বের রাজ্যগুলির বাকি অংশে, জম্মু-কাশ্মীর থেকে উত্তরাখণ্ড এবং পঞ্জাব-হরিয়ানা পর্যন্ত অধিকাংশ রাজ্যে পৌঁছে যাবে।

সারা দেশে বার্ষিক বৃষ্টিপাতের ৭০ শতাংশই হয় বর্ষায়। জীবন-জীবিকার ক্ষেত্রেও এই বর্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামগ্রিক অর্থনীতিতেও এর বড় প্রভাব রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+