দিল্লিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ, আক্রান্ত এক নাইজেরিয়ান
দিল্লিতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ, আক্রান্ত এক নাইজেরিয়ান
রাজধানী দিল্লিতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ। এক নাইজেরিয়ানের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়েছে। দিল্লিতেই বসবাস করতেন তিনি। তবে খুূব সম্প্রতি তিনি কোথাও বিদেশে যাননি। দেশে এখন মোট মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬।

মাঙ্কিপক্সের সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। চার থেকে বেড়ে ৬ হয়ে গিয়েছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। কেরলের গোন্ডি পেরিয়ে সেটি ছড়িয়ে পড়েছে অন্যান্য রাজ্যেও। বিহার, উত্তরপ্রদেশেও মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিয়েছে অনেেকর শরীরে। মাঙ্কিপক্সের সংক্রমণের গতকাল কেরলে করোনা মারা গিয়েছেন একজন। তিনি সৌদি আরব থেকে এসেছিলেন। ২২ বছরের ওই যুবকের শরীরে উপসর্গ লুকিয়ে দেশে ফিরে এসেছিলেন। ভর্তি ছিলেন ত্রিশূরের একটি হাসপাতালে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মারা যান।
তারপরেই এক প্রকার স্বাস্থ্যমন্ত্রকের আতঙ্ক বেড়েছে। কেরলে তৈরি করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। তারা মাঙ্কিপক্সের মোকাবিলায় কাজ করছে। মাঙ্কিপক্সের সংক্রমণ মোকাবিলায় তৎপর কেরলের স্বাস্থ্যমন্ত্রকও। এদিকে আবার রাজধানী দিল্লিতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মেলায় শঙ্কা বেড়েছে। সূত্রের খবর নাইজেরিয়ান ওই ব্যক্তি সাম্প্রতিক কালে ভারতের বাইরে কোথাও যাননি। তাহলে তাঁর শরীরে কীভাবে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াল তা নিয়ে উদ্বেগ রয়েছে। দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এছাড়াও আরও দুই আফ্রিকান ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যাওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই হাসপাতালে। তাঁদের শরীরেও মাঙ্কিপক্সের সংক্রমণের উপসর্গ রয়েছে। তাঁদের শরীরের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুণে ভাইরোলজিতে। হঠাৎ করে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে শুরু করায় উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।












Click it and Unblock the Notifications