'মোদীজি ৩ কেজি গোমাংসের খোঁজ পান , কিন্তু ৩৫০ কেজি বিস্ফোরকের নয় ', টুইট হারুন ইউসুফের
দিল্লি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হারুন ইউসুফের টুইট ঘিরে শুরু হয়েছে এক নয়া বিতর্ক।
দিল্লি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হারুন ইউসুফের টুইট ঘিরে শুরু হয়েছে এক নয়া বিতর্ক। পুলওয়ামা হামলা নিয়ে বিজেপি নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী মোদীকে তোপ দেগে হারুন ইউসুফ এক টুইটে গোমাংসের প্রসঙ্গ তুলেছেন। যার জেরে শুরু হয় বিতর্ক।

বিজেপিকে নিশানায় রেখে এক রাজনৈতিক টুইটে হারুন ইউসুফ দাবি করেন, 'নরেন্দ্র মোদীজি ৩ কেজি গোমাংসের খোঁজ পেয়ে যান, আর ৩৫০ কেজি আরডিএক্স এর খোঁজ পান না। ' উল্লেখ্য, পুলওয়ামা হামলায় আনুমানিক ৩৫০ কেজি ওজনের আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৮০ কেজির হাইগ্রেড বিস্ফোরক ছিল।
@narendramodi Ji can trace 3 kg of beef but cannot trace 350 kg of RDX #ModiFailsNationalSecurity
— Haroon Yusuf (@haroonyusuf22) February 21, 2019
সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তর প্রদেশ সহ দেশের গোবলয়ের একটা বড় অংশ গোমাংস তথা গোরক্ষকদের ঘিরে হিংসার ঘটনা প্রকাশ্যে আসে। আর সেই প্রেক্ষাপটকে সঙ্গে নিয়েই এদিন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা হারুন ইউসুফ।












Click it and Unblock the Notifications