ডিজিটাল মিডিয়া বিধি নিয়ে 'ফাঁস' আরও শক্ত করছে কেন্দ্র ! জারি নয়া নোটিস
ডিজিটাল মিডিয়া বিধি নিয়ে আরও কোমর কষতে শুরু করে দিয়েছে কেন্দ্র। এদিন এই বিধি নিয়ে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ আদালতমুখী হতেই তার পাল্টা প্রতিক্রিয়ায় কেন্দ্র বুঝিয়ে দিয়েছে তার অবস্থান। এরপরই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতি বক্তব্য রেখেছে রবিশঙ্কর প্রসাদের মন্ত্রক।

কেন্দ্রের নোটিস
গত ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার 'ইন্টার মিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল এথিকস কোড ২০২১' লাহু করেছে। সেই আইন অনুযায়ী , ৩ মাসের বাড়তি সময়ের পর আজ থেকেই লাগু হয়েছে দেশের নয়া আইন। এই মর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিজেদের অবস্থান আজকেই স্পষ্ট করে দিতে বলেছে কেন্দ্র। কেন্দ্রের নোটিসে সাফ লেখা হয়েছে যে, সম্ভবপর হলে, আজ রাতের মধ্যেই জবাব দিতে হবে।

কোন কোন সোশ্যালল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এর আওতায়?
কেন্দ্র জানিয়েছে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ৫০ লাখ রেজিস্টার করা ইউসার রয়েছে, তারাই এই বিধির আওতায় আসার জন্য উপযুক্ত। আর এই প্ল্যাটফর্মগুলিকে আজ অর্থাৎ ২৬ মে থেকে লাগু হওয়া বধির আওতায় আসার কথা ফের একবার স্মরণ করিয়ে দিয়েছে সরকার।

সরকারের সাফ বার্তা
সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে জানানো হয়েছে যারা নিজেদের সোশ্যাল মিডিয়া ইন্টারমিডিয়ারি বলে মনে করছে না, তাদের সেই মর্মে কারণ দর্শাতে হবে। এছাড়াও 'অ্যাডিশনাল ইনফরমেশন ' জানার বিষয়ে সরকারের অধিকার রয়েছে, বলে জানানো হয়েছে। এটি আইটি অ্যাক্টের আওতাধীন বলেও জানিয়েছে কেন্দ্র।

নয়া নীতি কী বলছে?
সরকারের নয়া ডিজিটাল বিধ ঠিকঠাক পালিত হচ্ছে কি না, তা দেখভালের জন্য একজন নোডাল ও গ্রিভ্যান্স অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সরকার। সেই অফিসারের ঠিকানা,যোগাযোগ নম্বর, জানাতে হবে কেন্দ্রকে। পাশাপাশি জানানো হয়েছে, কোনও অসংবেদনশীল বা আপত্তিকর পোস্ট ৩৬ ঘণ্টার মধ্যে মুথে ফলতে হবে।












Click it and Unblock the Notifications