ডিএনএ পরীক্ষা করে আর্যদের ফেরত পাঠানো উচিত, সিএএ-এনআরসি নিয়ে বিজেপিকে তোপ মহারাষ্ট্রের মন্ত্রীর
সিএএ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জীতেন্দ্র আওয়াধের। এদিন তিনি কটাক্ষের সুরে কেন্দ্রের বিজেপি সরকারকে উপদেশ দেন, দেশের সব ব্যক্তি ডিএনএ টেস্ট করানো হেক। তাহলেই বেরিয়ে আসবে দেশের প্রকৃত নাগরিক কারা। তাহলে আর এনআরসি বা সিএএ-র মতো প্রক্রিয়ার প্রয়োজন পরত না।

কী করে নাগরিকত্ব প্রমাণ করবেন উপজাতিরা?
তিনি বলেন, 'ভারতে উপজাতি এবং জিপসিদের মতো বেশ কয়েকটি সম্প্রদায় রয়েছে যারা জীবিকার সন্ধানে সব সময় এখানে ওখানে ঘুরে বেরায়। সেক্ষেত্রে আধার, প্যান বা পাসপোর্টের মতো নথি না থাকলে কী ভাবে তারা তাদের নাগরিকত্ব প্রমাণ করবেন?' প্রসঙ্গত, এর আগে এক ডানপন্থী সমর্থ এনসিপির এই নেতাকে সিএএ ও এনআরসির বিরোধিতা করায় কড়া ভাষায় আক্রমণ করেছিলেন।

সরকারের অত্যাচার ও স্বৈরাচারের বিরোধী আমরা
এরপর আওয়াধ বলেন, 'আমরা সরকারের অত্যাচার ও স্বৈরাচারবিরোধী। আইনটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত অন্যথায় জনগণের ক্রোধ দিন দিন বৃদ্ধি পাবে।'

ডিএনএ পরীক্ষার উপদেশ
কটাক্ষের সুরে মহারাষ্ট্রের এই মন্ত্রী বলেন, 'ইউরেশিয়া থেকে অনেক মানুষ ভারতে এসে বসবাস সুরে করেছিল। এই ইউরোশিয়া অঞ্চলটি ভারতে রাশিয়া এবং এশিয়ার মধ্যবর্তী অংশ। এই সব মানুষদেরই আর্য বলা হয়। সুতরাং এই জনসংখ্যাগুলিকে স্ক্রিনিং এবং ডিএনএ পরীক্ষার পরে আবার ইউরেশিয়ায় পাঠিয়ে দেওয়া উচিত।'

সিএএ নিয়ে বিজেপিকে আক্রমণ
এর আগেও সিএএ নিয়ে বিজেপিকে আক্রমণ করে আওয়াধ বলেছিলেন, 'যখন আপনার পূর্বপুরুষরা ব্রিটিশ শাসকদের কাছে আত্মসমর্পণ করছিলেন, তখন আমার পূর্বপুরুষরা ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিচ্ছিল।'












Click it and Unblock the Notifications