লাদাখ দ্বন্দ্বে ফ্রন্টফুটে দিল্লি, চিনকে ভার্চুয়াল স্ট্রাইক মোদী সরকারের

তিনি বলেই ছিলেন যে ভারতের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে জবাব দিতে ছাড়বে না ভারতীয় সেনা। যারা চোখ তুলে তাকিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। লাদাখ সংঘাতের আবহে এবার মোদীর সেই বক্তব্যের হাত ধরেই কেন্দ্র নিয়ে নিল বড়সড় পদক্ষেপ। চিনের ৫৯ টি অ্যাপ এবার ভারতে নিষিদ্ধ করল কেন্দ্র।

 চিনা পণ্য বয়কটের ডাক

চিনা পণ্য বয়কটের ডাক

এদিন কেন্দ্রীয় সরকার সাফ বার্তায় জানিয়ে দিয়েছে চিনের ৫৯ টি অ্যাপ ভারতে নিষিদ্ধ। এই অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ। টিকটক ছাড়াও এই তালিকায় রয়েছে ইউক্যাম, ইউসি ব্রাউজার,শেয়ারইট, কোয়াই, বইদু ম্যাপ, শেইন, ক্ল্যাশ অফ কিংসের মতো অ্যাপ।

আর কোন কোন অ্যাপ নিষিদ্ধ ঘোষিত?

আর কোন কোন অ্যাপ নিষিদ্ধ ঘোষিত?

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ডিইউ ব্যাটারি সেভার, হেলো, লাইকি,এমআই কমিউনিটি,সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার,আপুস , রমউই,ক্লাব ফ্যাক্টারি, নিউজডগ, উইচ্যাটের মতো অ্যাপ। ডিইউর সমস্ত অ্যাপ ছাড়াও ভিগো ভিডিওর মতো অ্যাপ দেশে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এই সমস্ত অ্যাপই চিনের সংস্থার।

 আত্ম নির্ভর ভারত ও চিনা পণ্য বয়কট

আত্ম নির্ভর ভারত ও চিনা পণ্য বয়কট

মন কি বাত' অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর কাছে আসা বহু চিঠি নিয়ে বক্তব্য রাখেন মোদী। সেই প্রসঙ্গে অসমের রজনী নামে জনৈক ব্যক্তিত্বের চিঠির প্রসঙ্গও আসে। তিনি চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে জানান, পূর্ব লাদাখে যা পরিস্থিতি , তার প্রতিবাদে তিনি শুধুই ভারতে উৎপাদিত পণ্যই ব্যবহার করতে চান। উল্লেখ্য, এই প্রসঙ্গ উত্থাপন করে মোদী সেদিনই স্পষ্ট করে দেন যে তিনি চিনের দ্রব্য বয়কটের বিষয়ে কতটা গুরুত্ব দিচ্ছেন।

লাদাখ পরিস্থিতি ও ভারতের পদক্ষেপ

লাদাখ পরিস্থিতি ও ভারতের পদক্ষেপ

এদিন কিউকিউ সিকিউরিটি সেন্টার, কিউকিউ লঞ্চার, ইউভিডিও ভিফ্লাই স্টেটাস , ওয়ানডার ক্যামেরা, ফোটো ওয়ানডার,উইমিট, সুইট সেলফি সহ মোট ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এর আগে,নাম না করে গতকালের 'মন কি বাত' অনুষ্ঠানে চিনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন,'ভারতের দিকে চোখ তুলে যারা তাকিয়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ভারত বন্ধুত্ব রক্ষা করতে জানে ভারত আবার চোখে চোখ রাখলে জবাব দেওয়াও জানে।' উল্লেখ্য, 'প্রতিবেশী দেশ'-র কার্যকলাপে যে ভারতের স্বাভাবিক পরিস্থিতি খারাপ হচ্ছে, তা নিয়ে নিজের ক্ষোভ 'মন কি বাত' অনুষ্ঠানে চেপে রাখতে পারেননি মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+