দেশের ধসে যাওয়া অর্থনীতিকে বিজেপি সরকার চাঙ্গা করেছে বলে দাবি মোদীর
দেশের ধসে যাওয়া অর্থনীতিকে বিজেপি সরকার চাঙ্গা করেছে বলে দাবি মোদীর
পাঁচ ছয় বছর আগেও দেশের অর্থনীতি বিপর্যয়ের দিকেও এগোচ্ছিল, কিন্তু বিজেপি সরকার দেশের অর্থনীতিকে শুধুমাত্র স্থিতিশীলই করেনি, বরং দেশের অর্থনীতিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে বলে শুক্রবার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ার ১০০ বছর বর্ষপূর্তিতে এসে নিজের সরকারের এভাবেই গুণগান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন যে বর্তমানে বিজেপি সরকার শিল্পের কয়েক দশকের পুরনো দাবি পূরণে মন দিয়েছে। তিনি আরও বলেন যে এই মুহূর্তে কেন্দ্রে এমন একটা সরকার আছে যারা দেশের কৃষক শ্রমিক ও মজদুর দের কথা শোনে।
মোদী দাবি করেন যে তার সরকার দেশের অর্থনীতির আধুনিকিকরণ করতে চায়। বিজেপি সরকার আসার ফলে দেশের ১৩টি ব্যাংক নতুন করে মুনাফা অর্জন করতে শুরু করেছে বলেও জানান তিনি। ব্যাংকগুলি নিজেদের শাখা সারা দেশ ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মধ্যে একটা নজির রেখেছে বলেও জানান তিনি।
আগামীতে বিজেপি সরকার পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বলেও এদিন জানান মোদী। মোদী বলেন, “যখন আমি এই লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, তখন বিরোধীরা এটার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়েছিল। ২০১৪ সালেও আমরা দেশের প্রতিটি বাড়িতে শৌচাগার বানিয়ে দেওয়ার যে প্রকল্প নিয়েছিলাম, সেটাকেও সফল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং বর্তমানে তা অনেকটাই সফল।”












Click it and Unblock the Notifications