সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটের সঙ্গে বিজেপির নাম জুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র-মোদী

আসন্ন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় কড়া নাড়ছে তখন শুক্রবার মুম্বইতে শেষ মুহূর্তের প্রচারে এসে সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটের সাফল্যকে বিজেপির নামের সঙ্গে একসারিতে বসিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন বালাকোট বা সার্জিক্যাল স্ট্রাইক শুধু কিছু শব্দবন্ধই না, তা বিজেপি ও তার শরিক দলগুলির জন্য একটা পরিচয়সূচকও বটে।

মুম্বইয়ে বারংবার সন্ত্রাস হামলা নিয়ে কংগ্রেসের তুলোধোনা মোদীর

শুক্রবার মুম্বইয়ে নির্বাচনী জনসভায় এসে কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত দশক থেকেই একাধিকবার জঙ্গি নাশকতার স্বীকার হয়েছে মুম্বই। গোয়েন্দা দফতরের একাধিক সূত্র মারফত যখন দেখা যাচ্ছে সীমান্ত পারের সন্ত্রাসবাদীরা বাণিজ্য নগরীকে টার্গেট করছে তখন কংগ্রেস সরকার সন্ত্রাস দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাশাপাশি একাধিক জঙ্গি সংগঠন গুলি যখন সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের পিছনে তাদের দায় স্বীকার করেছে তখনও কংগ্রেস দেশবাসীর ভুল ধরতে ব্যস্ত।

সাম্প্রতিককালে সংবিধানের ৩৭০ ও ৩৫-ক ধারা বিলোপ প্রসঙ্গে কংগ্রেসের তুলোধোনা করে তিনি আরও বলেন 'দীর্ঘকাল ধরে উপত্যকায় সংবিধানের এই ধারা বলবৎ থাকার বলে সেখানে উত্তর উত্তর জঙ্গি নাশকতামূলক ক্রিয়াকলাপ বৃদ্ধি পেয়েছে। হাজারে হাজারে মানুষ তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হলেও শুধুমাত্র নিজেদের আখের গোছাতে কংগ্রেস ও তাদের জোটসঙ্গীদের এই বিষয়ে কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি।’

এদিকে আগামী ২১শে অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচন উপলক্ষে জাতীয় থেকে আঞ্চলিক প্রায় সব দলই কোমর বেঁধে মাঠে নেমেছে। বৃহস্পতিবার হরিয়ানার একটি জনসভায় রাহুল গান্ধী বিজেপির সমালোচনা করে বলেন 'এরা যেখানেই যায় সেখানেই সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প ছড়িয়ে দেয়। কখনও হিন্দু-মুসলিম তো কখনো জাট সহ অন্যান্য জাতের মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা করে। দেশের অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে বিশ্বব্যাপী ভারতে নিয়ে যখন হাসাহাসি চলছে সেদিকে কোনও হুশই নেই প্রধানমন্ত্রীর।’

মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে আগামী ২৪ অক্টোবর। এই দুই রাজ্যে ভোটের ফলাফলে কার দিকে পাল্লা ভারি থাকে এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+