মেট্রো রেলের সফর নিয়ে সরকারের জারি করা নয়া নিয়ম একনজরে

মেট্রো রেল পরিষেবা আর কয়েকদিনের মাথাতেই শুরু হতে চলেছে। আনলক ফোর পর্যায়ে কেন্দ্রের নয়া নির্দেশিকার পর থেকে বিভিন্ন রাজ্য তৎপরতা নিয়েছে। তবে মেট্রো রেলে চড়ার ক্ষেত্রে এবার বেশ কিছু নীতি নিয়ম বেঁধে দিয়েছে সরকার। আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা। কেমন সেই নিয়ম , একনজরে দেখে নেওয়া যাক।

মেট্রো কিভাবে চলাচল করবে?

মেট্রো কিভাবে চলাচল করবে?

নিয়ম বিধিতে জানানো হয়েছে, মেট্রোগুলি ওয়ালাইনে চলবে। ৭ সেপ্টেম্বর থেকে এইভাবে মেট্রো চলবে। গ্রেড সিস্টেমে চলবে মেট্রোর লাইন। প্রাথমিকভাবে প্রথম কিছুদিন ধাক্কা খাবে মেট্রোর স্বাভাবিক চলাফেরার ধরন।

কনটেইমেন্ট জোন ও বাকি এলাকার মেট্রো নিয়ে বিধি

কনটেইমেন্ট জোন ও বাকি এলাকার মেট্রো নিয়ে বিধি

কনটেইনমেন্ট জোনের স্টেশন ও এগজিট গেটে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া যে স্টেশনে রেল চলাচল কবে , সেখানে বিশেষ মার্কিং ব্যবস্থা থাকবে। এমনকি ট্রেনের অন্দরেও মার্কিন বন্দোবস্ত থাকবে।

 মাস্ক ও উপসর্গহীনদের বার্তা

মাস্ক ও উপসর্গহীনদের বার্তা

মাস্ক এবার থেকে মেট্রোতে আবশ্যিক হয়ে পড়েছে। মেট্রো কর্পোরেশন মাস্ক সরবরাহ করবে তাঁদেরই যাঁরা মাস্ক পরে স্টেশনে আসবেন না। কেবলমাত্র উপসর্গহীনরাই এই সফর করতে পারবেন। এছাড়াও থার্মাল স্ক্রিনিং হবে বলে জানানো হয়েছে ।

 আরোগ্য সেতু আবশ্যিক

আরোগ্য সেতু আবশ্যিক

আরোগ্য সেতু অ্যাপ অত্যন্ত আবশ্যিক বলেও জানানো হয়েছে। স্টেশনে ঢোকার সময় স্যানিটাইজার থাকবে। মেট্রো অফিস থেকে শুরু করে শৌচাগারেও থাকবে স্যানিটাইজার।

 নগদহীন ট্রন্সাকশন

নগদহীন ট্রন্সাকশন

নগদহীন ট্রান্সাকশনের দ্বারা মেট্রোতে টিকিট কাটার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে। অল্প লাগেজ নিয়ে,যাতায়াতের কথাও বলা হয়েছে। কোনও রপকমের ধাতব জিনিস নেওয়া বারণ রয়েছে মেট্রোতে।

পুলিশি যোগাযোগ

পুলিশি যোগাযোগ

পুলিশের সঙ্গে যোগযোগ বাড়ানোর ক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় সামলাতেই এই বন্দোবস্ত বলে দাবি করা হয়েছে। কোনও মতেই বেশি ভিড় মেট্রো স্টেশন এলাকায় মেনে নেওয়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+