Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্ষিতার গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ, ব্যাহত হবে সিটের তদন্ত, জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার

ধর্ষিতার গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ, ব্যাহত হবে সিটের তদন্ত, জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার

হাথরাসের গণধর্ষণ ও তরুণীর মৃত্যু এবং তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে উত্তরপ্রদেশের যোগী সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে যারা মা ও বোনেদের অমর্যাদা করতে চায় ‌তাদের বিনাশ অনিবার্য। তাদের কড়া শাস্তি দেওয়া হবে যা ভবিষ্যতে উদাহরণ হয়ে থাকবে। উত্তরপ্রদেশ সরকার প্রতিটি অভিভাবকের সুরক্ষা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটাই সরকারের সংকল্প।

ধর্ষিতার গ্রামে সংবাদমাধ্যমের প্রবেশ নিষেধ, ব্যাহত হবে সিটের তদন্ত, জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার


হাথরাসের প্রশাসন উত্তাপের মুখে পড়েও আক্রান্তের পরিবার যে গ্রামে থাকে সেখানে সংবাদমাধ্যমকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বশেষ তদন্তকারী দলের (‌সিট)‌ তদন্ত এতে বাধার মুখে পড়তে পারে। এ প্রসঙ্গে হাথরাসের এসপি প্রকাশ কুমার বলেন, '‌সিট যতদিন না গ্রামে তদন্তের কাজ শেষ করছে ততদিন পর্যন্ত সংবাদমাধ্যমের সেখানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আইন–শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে তাই কোনও রাজনৈতিক প্রতিনিধি বা স্বতন্ত্র কোনও ব্যক্তিও গ্রামে প্রবেশ করতে পারবেন না।’‌ গোটা বুলগদ্ধি গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে এবং সিট গণধর্ষণ কাণ্ডে তদন্ত চালিয়ে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+