Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অভিনন্দন শব্দের মানে এবার বদলে যাবে', বীরযোদ্ধাকে ঘিরে মন্তব্য মোদীর

'ভারত যা করে দুনিয়া তা ভালো করে দেখে। এই দেশের এমনই ক্ষমতা যে অভিধানে থাকা শব্দের মানেও পাল্টে দেয়। কখনও অভিনন্দন মানে ইংরাজিতে কনগ্র্যাচুলেশন হত।

'ভারত যা করে দুনিয়া তা ভালো করে দেখে। এই দেশের এমনই ক্ষমতা যে অভিধানে থাকা শব্দের মানেও পাল্টে দেয়। কখনও অভিনন্দন মানে ইংরাজিতে কনগ্র্যাচুলেশন হত। এখন অভিনন্দন শব্দের অর্থ পাল্টে যাবে।' এভাবেই দেশের বীর যোদ্ধাকে নিয়ে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অভিনন্দন শব্দের মানে এবার বদলে যাবে, বীরযোদ্ধাকে ঘিরে মন্তব্য মোদীর

এদিন 'কনস্ট্রাকশন টেকনোলজি ইন্ডিয়া ২০১৯' এর অনুষ্ঠানে এসে মোদী এদিন ভূয়সী প্রশংসা করেন ভারতীয় বায়ুসেনার বীর যোদ্ধা অভিনন্দন বর্তমানের। যে অফিসারকে পাকিস্তান সেনা নিজের হাতে রেখে একাধিক ভিডিও প্রকাশ করে। যে ভিডিওতে পাকিস্তানি সেনার প্রশংসা শোনা যায়। এর আগে, পাকিস্তান বায়ুসেনার ২০ টি বিমান ভারতের আকাশে হানা দেওয়ার চেষ্টা করেছিল। সেই যুদ্ধবিমান এফ ১৬ কে তাড়া করতে গিয়েই পাকিস্তানে অবতরণ করতে বাধ্য হন মিগ ২১ যুদ্ধবিমানের চালক অভিনন্দন বর্তমান।

শুক্রবার বহু টালবাহানার পর রাত ৯ টা নাগাদ অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। উইং কামান্ডারের চেহারায় ক্ষতের দাগ আর ক্লান্তির চিহ্ন থাকলেও। ভারতীয় সেনার যোগ্য অফিসারের মতোই তাঁকে উচ্চশিরে হেঁটে ভারতের মাটিতে প্রবেশ করতে দেখা যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+