'উত্তরপ্রদেশ, দিল্লি পুলিশ এই ঘটনা থেকে অনুপ্রাণিত হোক ', তেলাঙ্গানা এনকাউন্টার নিয়ে সরব মায়াবতী
এদিন সকাল হতেই দেশের সবচেয়ে বড় খবর ছিল , হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডে ৪ অভিযুক্তকে এনকাউন্টারে হত্যার ঘটনা। গোটা দেশ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে থাকে এই এনকাউন্টারের ঘটনা ঘিরে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর প্রদেশের বিএসপি নেত্রী মায়াবতী জানান এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের।
|
মায়াবতীর তোপ যোগী সরকারকে
মায়াবতী নিজের প্রতিক্রিয়ায় বলেন, উত্তর প্রদেশে মহিলাদের ওপর একের পর এক অত্যাচার অপরাধের ঘটনা ঘটেছে। তবে রাজ্য সরকার সেখানে ঘুমোচ্ছে। দিল্লি আর উত্তর প্রদেশের পুলিশের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেন, উত্তর প্রদেষে অপরাধীরা রাজ্যের অতিতি হিসাবে জেলে থাকে। এই ব্যবস্থাকে পাল্টাতে হবে সরকারকেই।

'মৃত্যুদণ্ডই চাওয়া হয়'
মহিলা কমিশনের তরফে চিরকালই ধর্ষমের শাস্তি হিসাবে মৃত্যু দণ্ডই চাওয়া হয়। এমনই দাবি করেছেন মহিলা কমিশনের সদস্য রেখা শর্মা। তিনি বলেন, 'এক্ষেত্রে পুলিশই সবচেয়ে বড় বিচারক হিসাবে উঠে এসেছে। '
|
মহিলা কমিশনের প্রতিক্রিয়া
মহিলা কমিশনের তরফে রেখা শর্মা জানান, তিনি সাধারণ মানুষ হিসাবে এই ঘটনায় রীতিমতো খুশি। তবে এই ধর্ষকদের ইতি আইনের নিয়মে শেষ হওয়া প্রয়োজনীয় ছিল।












Click it and Unblock the Notifications