Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG থেকে নিত্য দিনের খরচ, বেতন বৃদ্ধি থেকে ক্রেডিট স্কোর! আজ থেকে কী কী পরিবর্তন হল? দেখুন তালিকা

নতুন বছর শুরুতেই বদলে গেল অনেক নিয়ম। কর দেওয়া থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, বেতন, কৃষকের ভাতা, ঘরোয়া খরচ পর্যন্ত সবকিছুর উপরই নতুন করে প্রভাব পড়তে শুরু করেছে। এক নজরে দেখে নিন কী কী বদল হল।

LPG

আয়কর নিয়ে নতুন কড়াকড়ি নিয়ম:

নতুন বছরের সাথে সাথেই আয়কর সংক্রান্ত কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে। এখন আর রিভাইজড রিটার্ন অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন দেরিতে জমা দেওয়া যাবে না। যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দেননি, তাঁদের জন্য এখন শুধুমাত্র আপডেটেড রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে।
খুব তাড়াতাড়ি নতুন ইনকাম ট্যাক্স ফর্ম আসতে পারে। আর সেই ফর্মে ব্যাঙ্কের লেনদেন সম্পর্কে আগেই লেখা থাকবে। এতে কাজ সহজ হয়ে গেলেও নজরদারি বাড়বে।

PAN এবং Aadhaar লিঙ্ক না করলেই সমস্যা:

এবার থেকে PAN এবং Aadhaar লিঙ্ক করা বাধ্যতামূলক। যাঁরা এখনও লিঙ্ক করেননি, তাঁদের আর PAN কাজ করবে না। ফলে ট্যাক্স জমা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ঋণের কাজ আটকে যেতে পারে।

দ্রুত বদলাবে ক্রেডিট স্কোর:

এখন থেকে প্রতি সপ্তাহে ক্রেডিট স্কোর আপডেট হবে। EMI ঠিকমতো দিলে অথবা না দিলে তার প্রভাব খুব তাড়াতাড়ি দেখা যাবে। সেই কারণে ঋণ সংক্রান্ত সিদ্ধান্তও দ্রুত বদলাতে পারে।

ব্যাঙ্ক আর UPI তে কড়া নজর:

নতুন বছরে ব্যাঙ্কগুলির উপর নজরদারি বেড়েছে। অনেক বড় ব্যাঙ্ক ঋণের সুদের হার কমিয়েছে। ফিক্সড ডিপোজিটের হারেও আসতে পারে বদল। জালিয়াতি ঠেকানোর জন্য UPI লেনদেনের উপর নজর বাড়ানো হয়েছে। WhatsApp অথবা Telegram-এর মতো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রেও SIM ভেরিফিকেশন আরও কড়াকড়ি ভাবে হচ্ছে।

সরকারি কর্মীদের জন্য ভালো খবর:

৭ম পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে। ফলে এবার থেকে চালু হবে ৮ম পে কমিশন। এখনই বেতন না বাড়লেও জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়তে পারে। কিছু রাজ্যে আবার ন্যূনতম মজুরিও বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

কৃষকদের জন্য নতুন শর্ত:

PM-KISAN প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার থেকে কিছু রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। এই আইডি না থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে। ফসল বিমাতেও এসেছে নতুন বদল। বন্যপ্রাণীর কারণে ফসল নষ্ট হয়ে গেলেও এবার ক্ষতিপূরণ পাওয়া যাবে। তবে ৭২ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে।

গ্যাস এবং নিত্য দিনের খরচ:

মাসের শুরুতেই LPG সিলিন্ডারের দাম বদলেছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১১১ টাকা। ২০২৬ সালের ১লা জানুয়ারি আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার দিকে তাকিয়ে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এই দাম বাড়িয়েছে। তবে স্বস্তির বিষয় এটা যে, গৃহস্থালির রান্নাঘরে ১৪.২ কেজির যে সিলিন্ডার ব্যবহৃত করা হয় তার দামে কোনও পরিবর্তন করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়তে পারে:

এবার ১৬ বছরের কম বয়সিদের সমাজ মাধ্যম ব্যবহারে নতুন নিয়ম আনার কথা ভাবছে কেন্দ্র। এতে অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়তে পারে।

সব মিলিয়ে, ১ জানুয়ারি ২০২৬ থেকে অনেক নিয়মেই বদল এসেছে। তাই কর, ব্যাঙ্ক, ভাতা এবং ডিজিটাল লেনদেনের বিষয়ে সতর্ক থাকাই এখন সবচেয়ে জরুরি। তা না হলে ছোট কাজেই বড় ঝামেলায় পড়তে হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+