মনমোহন সিং-এর করোনা টেস্টিং সম্পন্ন! কোন তথ্য প্রকাশ্যে এল

রবিবার রাতে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনেই তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। ৮৭ বছর বয়সী এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে রীতিমতো উদ্বেগ শুরু হয়।

মনমোহন সিং-এর করোনা টেস্টিং সম্পন্ন! কোন তথ্য প্রকাশ্যে এল

মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা যদিও এরপর থেকে উন্নতি হয়। তবে তাঁর কোভিড ১৯ টেস্টিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আর তাতে দেখা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী কোভিড ১৯ নেগেটিভ। অর্থাৎ করোনার আক্রমণ থেকে মুক্ত মনমোহন সিং। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেও খবর।

এইমস সূত্রের দাবি, সোমবার গোটা দিনই আগের থেকে সুস্থ ছিলেন মনমোহন সিং। নতুন করে তাঁর জ্বর আসেনি। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।মূলত জ্বর থেকে তাঁর শারীরিক কষ্ট শুরু হয় বলে জানানো হয়েছে।

এর আগে,এইমস দিল্লির কার্ডিওলজির অধ্যাপক নীতীশ নায়েকের অধীনে মনমোহন সিং চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তবে পরিবারের কাছে লোকেরা জানিয়েছিলেন, ভয়ের কোনও কারণ নেই। তাঁকে এই মুহুর্তে অবজার্ভেশনে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+