Manipur violence: জ্বলতে থাকা মণিপুরে গুলিতে মৃত এক, বিক্ষোভে রণক্ষেত্র ইম্ফল
Manipur violence: অশান্তি পরিস্থিতির মধ্যেই ফের গুলি চলল মণিপুরে! জাতিগত হিংসার আগুনে জ্বলছে সে রাজ্য। এমনকি গুলি চালানোর মতো মারাত্মক ঘটনাও ঘটেছে বলে জানা গিয়েছে। আর তাতে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় আহত বহু মানুষ। বৃহস্পতিবার মণিপুরের ( Manipur violence) হারাওথেল গ্রামে এই ঘটনা ঘটেছে। এই এলাকা ইম্ফল থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একজনের দেহ উদ্ধার হয়েছে। এমনকি বেশ কয়েকজনকে পরে থাকতে দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে।

সেনাবাহিনীর তরফে টুইটে জানানো হয়েছে, সশস্ত্র বিক্ষোভকারীরা এই গুলি চালিয়েছে। সেনাবাহিনী পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড়সড় ক্ষতি ঠেকানো গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই ঘটনার পরে আরও বাহিনী ( Indian Army) মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে। সতর্ক করা হয়েছে ফোর্সকে।
তবে এই ঘটনার পর থেকেই উত্তাল সে রাজ্যে। নতুন করে রাজধানী ইম্ফলে বিজেপি পার্টি অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের শেল পাঠাচ্ছেন নিরাপত্তা আধিকারিকরা।
#WATCH | A crowd gathered near the regional office of BJP in Imphal, Manipur. Police used several rounds of tear gas shells to stop and disperse them.
— ANI (@ANI) June 29, 2023
Visuals from the spot. pic.twitter.com/9NvUUoM68c
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হারাওথেল গ্রামের ঘটনায় একজনের মৃত্যু হয়। আর দেহ নিয়েই বিক্ষোভ শুরু হয় বলে জানা যাচ্ছে। আর তা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, লাগাতার উত্তেজনা বাড়ছে মণিপুরে। হিংসায় এখনও পর্যন্ত ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় প্রশাসনের তরফে শান্তির বার্তা দেওয়া হচ্ছে। এমনকি খোদ অমিত শাহ গিয়ে প্রশাসন এবং সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এমনকি মানুষের সঙ্গে কথা বলেও শান্তির বার্তা দিয়েছেন।
#WATCH | Congress leader Rahul Gandhi visited a relief camp in Imphal, Manipur this evening and met the violence-affected people and families staying there. pic.twitter.com/Fe6I84izgE
— ANI (@ANI) June 29, 2023
কিন্তু ক্রমশ হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী। যদিও নিরাপত্তার কারন দেখিয়ে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাঁকে। যদিও অনেক পর ইম্ফল পৌঁছেছেন কংগ্রেস নেতা। হিংসায় ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে দেখা করছেন তিনি। ইম্ফলের বিভিন্ন ক্যাম্পে ঘুরছেন রাহুল। মানুষের কথা শুনে পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন তিনি। রাহুলের সফরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি












Click it and Unblock the Notifications