জামিয়া চত্বরে ফের গুলি! সিএএ বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ধুন্ধুমার, আহত ১
ফের একবার অশান্ত হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায়। ক্যাম্পাসের সংলগ্ন এই জায়গায় ফের এদিনও গুলি চলেছে। সিএএ বিরোধী প্রতিবাদ মিছিল থেকে এক যুবক বন্দু উঁচিয়ে ফায়ারিং শুরু করে। এরপর থেকেই চড়েছে এলাকায় উত্তেজনার পারদ। উঠছে একাধিক প্রশ্ন।
|
জামিয়ায় গুলি!
চারিদিকে মিডিয়া পার্সনদের ভিড়। আর তাদের দিকেই আচমকা বন্দুক উঁচিয়ে তেড়ে এলেন এক যুবক। আকাশের দিকে বন্দু তাক করে ফায়ারিং চলল। তবে যুবকের কী দাবি, তা সঠিকভাবে জানা যায়নি। এদিকে, ঘটনায় এক পড়ুয়া আহত হয়েছে বলে খবর।

কোন ধরনের স্লোগান যুবকের মুখে!
জানা গিয়েছে, যুবকের মুখে কেবলই দিল্লি পুলিশকে সমর্থন করে একের পর এক স্লোগান শোনা যায়। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তোলা হয়েছে স্লোগান।

যুবককে নিয়ে কোন পদক্ষেপ পুলিশের?
এদিন যুবকের এমন আজব আচরণ দেখে মুহূর্তে তাকে গ্রেফতার করে পুলিশ । তবে এই ব্যক্তি সম্পর্কে বিশদে কোনও তথ্য় জানা এখনও জায়নি। কালো রঙের জ্যাকেট পরে সিএএ বিরোধী আন্দোলনের মাঝে এই যুবক কী করছিল, তা নিয়েও প্রশ্ন দানা বেঁধেছে।












Click it and Unblock the Notifications