প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মমতা গরহাজিরই, মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও

মোদী
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে রবিবার গরহাজির রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসেননি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। এই দু'জন ছাড়া দেশের বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা হাজির ছিলেন।

এ বছর স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী বলেছিলেন, যোজনা কমিশন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এর বদলে একটি প্রাসঙ্গিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তার পর থেকেই এ ব্যাপারে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার ৭ নম্বর, রেস কোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠকের আয়োজন করা হয়। সব মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। ত্রিপুরার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী মানিক সরকার, কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রমুখকেও দেখা যায়। ব্যতিক্রম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠান এই বৈঠকে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আগেই জানিয়ে দিয়েছিলেন যে, ভোট চলার কারণে তিনি আসতে পারবেন না।

মমতা ও ওমর আবদুল্লার গরহাজিরা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী কিছু না বললেও মুখ খোলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, "দেশের উন্নয়নের স্বার্থে একটি উপযোগী প্রতিষ্ঠান গড়তে চায় কেন্দ্রীয় সরকার। তাই আমাদের মতামত চেয়েছিল। এটা দেশের স্বার্থের সঙ্গে জড়িত। যে মুখ্যমন্ত্রীরা আসেননি, তাঁরা দেশের স্বার্থকে গুরুত্ব দিতে চান না বলেই মনে হচ্ছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+