সরকারি স্টিকার লাগানো গাড়িতে ভোট কেনার টাকা আসছে, সীমানায় নাকা চেকিং বাড়ানোর হুঙ্কার মমতার

সরকারি স্টিকার লাগানো গাড়িতে ভোট কেনার টাকা আসছে, সীমানায় নাকা চেকিং বাড়ানোর হুঙ্কার মমতার

কেন্দ্রের সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে টাকা আসছে রাজ্যে। সেই টাকা দিয়ে ভোট কেনার ছক কষেছে বিজেপি। সীমান্তে নাকা চেকিং শুরু করুন। সিল করে দিন সীমানা। প্রকাশ্য জনসভায় এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়গ্রামের প্রার্থীকেই প্রচারে বেরিয়ে ভোটারদের খরচ খরচা দিয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন সেরকম সন্দেহ থাকলে তৃণমূল কংগ্রেস কমিশনে নালিশ জানাক।

ভোট কেনার টাকা আনছে বিজেপি

ভোট কেনার টাকা আনছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রচার সভা থেকে অভিযোগ করেছেন বিজেিপ ভোট কেনার টাকা আনছে রাজ্যে। কেন্দ্রের সরকারি স্টিকার লাগানো গাড়িতে করে বাইরে থেকে টাকা আনছে বিজেপি। সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাবে গেরুয়া শিবির। তাই ভোটের আগে বাইরের কোনও গাড়ি এলাকায় ঢুকলে নজর রাখুন। অন্যরাজ্যের সঙ্গে সীমানা সিল করে দিন। নাকা চেকিং শুরু করুন। আসানসোল,ঝাড়গ্রাম সহ একাধিক জেলার সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। সেই সব সীমানায় নাকা চেকিং জোরদার করার কথা বলেছেন মমতা।

বিজেপি রাজ্য থেকে পুলিশ আসছে

বিজেপি রাজ্য থেকে পুলিশ আসছে

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও অভিযোগ করেছেন বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনা হচ্ছে রাজ্যে। উত্তর প্রদেশ থেকে পুলিশ আসছে রাজ্যে। তারা ভোট লুঠ করবে। তাই ভোটের পর ভোট বাক্স পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। ইভিএম বারবার চেক করে তারপর ভোট দেওয়ার কথা বলেছেন তিনি। গ্রামবাসীদের প্রত্যেক ভোটারকে সতর্ক হয়ে ভোট দেওয়ার কথা বলেছেন মমতা।

কমিশনে যাক তৃণমূল

কমিশনে যাক তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, সেরকম সন্দেহ হলে কমিশনে যাক তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে অর্জুন সিং প্রকাশ্যেই দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পঞ্চায়েত ভোটে ভোট আটকানোর কাজ করেছিলেন তাঁরা। এর মধ্যে তাঁদের কোনও দোষ নেই।

ঝাড়গ্রামের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

ঝাড়গ্রামের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিজেপি। প্রকাশ্যে প্রচারের সময় বিজেপি প্রার্থীকে বলতে দেখা গিয়েছে ভোটারদের ভোটের দিন খাওয়া খরচা তিনি দিয়ে দেবেন। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাতে চলেছে শাসক দল। টাকা দিয়ে বিজেপি প্রার্থী ভোট কেনার েচষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য প্রথম দফাতেই ভোট ঝাড়গ্রামে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+