'ইন্ডিয়া আউট' পরিকল্পনায় ব্যর্থ মালদ্বীপের প্রেসিডেন্ট! সেনা প্রত্যাহার নিয়ে সমাধান সূত্র দ্বীপরাষ্ট্রের
গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট স্লোগান দিয়েছিলেন বর্তমান প্রেসিডিন্ট মুইজ্জু। তবে তিনি এখনও পর্যন্ত সেই পরিকল্পনায় সফল হতে পারেননি। দু'দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পরে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
এখনও পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে ফিরিয়ে নেওয়া হবে এবং সেখানে ভারত অসামরিক লোকদের মোতায়েন করবে। মালদ্বীপের বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার বলা হয়েছে, ভারত দ্বীপরাষ্ট্রের তিনটি বিমানবন্দর থেকে তাদের সেনাদের সরিয়ে নেবে। প্রক্রিয়াটির প্রথম ধাপ ১০ মার্চের মধ্যে শেষ হবে। এব্যাপারে দিল্লিতে উভয় দেশের কোর গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ভারতের তরফে বলা হয়েছে, মালদ্বীপের বিমানবন্দরে প্রক্রিয়া চালু রাখতে পারস্পরিক বাস্তব সমাধান নিয়ে সহমত হয়েছে। এই চুত্চি এমন একটা জায়গায় পৌঁছেছে, যখন গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ভারতকে ১৫ মারপ্চের মধ্যে সেনা প্রত্যাহর করতে বলেছিলেন। এই ইস্যুর সমাধান খুঁজতে দিল্লিতে দুই পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, মালদ্বীপের জনগণেক মানবিক ও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সেখানে ভারতের বিমান চলাচল অব্যাহত থাকবে। এছাড়া দুইদেশের মধ্যে বর্তমাানে চালু উন্নয়ন ও সহযোগিতামূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতেও উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপগুলি চিহ্নিত করে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা অব্যাহত রখেছে।
এই মুহূর্তে প্রায় ৮০ জন ভারতীয় সেনা মালদ্বীপে প্রাথমিকভাবে দুটি হেলিকপ্টার ও একটি বিমান চালিয়ে বিপুল সংখ্যক মানুষকে মানবিক সহায়তা ও চিকিৎসা পরিষেবা দিচ্ছে। এইসব জায়গায় সেনা কর্মীদের পরিবর্তে দক্ষ অসামরিক ব্যক্তিদের মোতায়েন করা হতে পারে। প্রসঙ্গত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরে মুইজ্জু বলেছিলেন, তিনি দেশ থেকে ভারতের সেনা প্রত্যাহারে তাঁর প্রতিশ্রুতি পূরণ করবেন।
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জু গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভারত পন্থী বলে পরিচিত ইব্রাহিম মহম্মদ সোলিহকে পরাজিত করেছিলেন। মুইজ্জু গত ১৭ নভেম্বর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications