১৫ অগাস্টের আগে লস্কর ও জইশের সংঘবদ্ধ বড়সড় নাশকতার ছক! অ্যালার্টে সেনা

লস্কর ও জইশ জঙ্গিদের নিয়ে বড়সড় হামলার আশঙ্কা পাক জঙ্গিদের

১৫ অগাস্টের আগে উপত্যকার বুকে বড়সড় নাশকতার ছক রয়েছে উপত্যকা জুড়ে। কাশ্মীরের বুকে একাধিক জঙ্গি সংগঠন যেমন গোপনে নিছেদের ব্লুপ্রিন্ট তৈরি করছে বলে খবর, তেমনই পাকিস্তানে জঙ্গি হেডকোয়ার্টার গুলিতে ১৫ অগাস্টের আগে বড়সড় নাশকতার ছকের কাজ চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, ঘটনার পরই অ্যালার্টে রাখা হয়েছে সেনাকে।

 কাশ্মীর থেকে দিল্লিতে জারি অ্যালার্ট

কাশ্মীর থেকে দিল্লিতে জারি অ্যালার্ট

এদিকে লস্কর ও জইশের এই নাশকতার ছকের ব্লু প্রিন্ট চলে আসতেই ভারতের গোয়েন্দা সংস্থা কাশ্মীর থেকে দিল্লিতে সেনাকে সচেতন করেছে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।গত কয়েকদিন ধরই কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে ভারতের সীমানার মধ্যে কোনও জায়গায় অস্ত্রসস্ত্র নিয়ে রীতিমতো নারকীয় হামলা চালানোর প্ল্যানিং এ রয়েছে জইশ ও লস্করের মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি।

সতর্কতা কোথায় কোথায়?

সতর্কতা কোথায় কোথায়?

জানা যাচ্ছে, সেনার বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ফরোয়ার্ড পোস্ট থেকে প্রতিরক্ষার বিভিন্ন দফতর, কার্যালয়, বিভিন্ন সেনা স্কুলে হামলা চালামোর ছকে রয়েছে পাকিস্তানের আশ্রিত দুই জঙ্গি সংগঠন। দশকের পর দশক ধরে দুই দেশের মধ্যে কাশ্মীর সংঘাত ঘিরে পাক জঙ্গিগের নাশতায় বহুবার বিধ্বস্ত হয়েছে ভারত। পাকিস্তানকে বিষয়টি নিয়ে সচেতন করলেও নাওয়াজ আমল থেকে ইমরান আমলে পাকিস্তানের স্টান্সে কোনও বদল হয়নি। এদিকে জানা গিয়েছে উন্নতমানের এক আইইডি বিস্ফোরক নিয়ে এই হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

 অনুপ্রবেশ করে হামলার ব্লুপ্রিন্ট?

অনুপ্রবেশ করে হামলার ব্লুপ্রিন্ট?

জানা গিয়েছে, ভারতের মাটিতে ঢুকে অর্খাৎ অনুপ্রবেশ করে হামলার ছক রয়েছে জইশ ও লস্কর জঙ্গিগদের। সীমান্ত পার হয়ে পাঞ্জাব ও জম্মুর পথে ভারতে ঢুকে নাশকতার ছক রয়েছে দুই জঙ্গিসংগঠনের বলে খবর রয়েছে। এদিকে, পাঞ্জাব ও জম্মুর আকাশে গত কয়েকমাসে ড্রোনের মাধ্যমে অস্ত্র বর্ষণের ঘটনা দেখা গিয়েছে। সদ্য জম্মু বিমানবন্দরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। মনে করা হচ্ছো ছোট্ট ছোট্ট অস্ত্রকে সম্বন করে হালকা ওজনের সস্ত্র নিয়ে পাকিস্কানের আশ্রিত জঙ্গি সংগঠনগুলি এই হামলার ছকে ব্যস্ত।

হামলা নিয়ে কোন সন্দেহ?

হামলা নিয়ে কোন সন্দেহ?

মনে করা হচ্ছে ২ থেকে ৩ কেজির বেশি বিস্ফোরক বয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নেবেনা জঙ্গি সংগঠনগুলি। গেয়ন্দো সূত্র অনুযায়ী, সুইচ নির্ভর বিস্ফোরক বা আরডিএক্স নিয়ে তারা হানা দিতে পারে। গোয়েন্দা সূত্রের খবর ভারতে বুকে ইতিমধ্যেই সম্ভবত ওই আইইডি বয়ে আনা হয়েছে। এটি স্মাগলিং এর পথ ধরে ভারেত ঢুকেছে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। যে কোনও রকমের সন্দেহজনক বিষয় দেখলেই তা নিয়ে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর কমান্ডার মহম্মদ সাদিকের নেতৃত্বে ৬ জন জঙ্গিকে নিয়ে এই হামলা চালানোর ঘটনা উঠে আসতে পারে বলে জানা গিয়েছে। এদিকে, বালাকোট থেকে ৫ জঙ্গি দাতোতে এলাকায় পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে। মনে করা হচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+