Mahua Moitra: মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ, অস্বস্তিতে তৃণমূল

Mahua Moitra: খারিজ হয়ে গেল মহুয়া মৈত্রের সাংসদ পদ। স্পিকার ওম বিড়লা এই বিষয়ে ভোটাভুটি করান। আর সেই ধ্বনি ভোটে প্রস্তাব পাশ করে সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। আর এরপরেই সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন মহুয়া মৈত্র সহ বিরোধীরা। শুধু তাই নয়, বাইরে বেরিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান সাংসদ।

বলেন, আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। আজ শুক্রবারই লোকসভায় পেশ করা হয়য় মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে তৈরি এথিক্স কমিটির রিপোর্ট। রিপোর্টে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। এবং তাঁকে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

Mahua Moitra

যদিও রিপোর্ট পেশ হতেই বিরোধীদের তুমুল হৈহোট্টগল শুরু হয়। এর মধ্যেই চলে আলোচনা। মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়ান অধীর চৌধুরি সহ একাধিক বিরোধী জোটের নেতা। অধীর বলেন, এত কম সময়ে এত বড় রিপোর্ট পড়ে ফেলা সম্ভব নয়। ভাল করে পড়ে এটা নিয়ে চর্চা করা উচিত। আদালতেও কারও সাজা হলে বিচারক আসামির বক্তব্য শোনেন।

এমনকি তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বলতে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু তাঁকে বলতে দেওয়া হয় না। এই বিষয়ে অতীতের একাধিক ঘটনাকে যুক্তি হিসাবে তুলে ধরেন স্পিকার ওম বিড়লা। বলেন, আগে বলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু তখন তিনি বলেননি।

এই বিষয়ে তীব্র প্রতিবাদ তৃণমূলের তরফে দেখানো হয়। আর এরপরেই ধ্বনি ভোটে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লোকসভা থেকে বহিষ্কার প্রস্তাব পাশ হয়। আর তা পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন মহুয়া মৈত্র সহ বিরোধী দলের জোটের নেতারা।

অন্যদিকে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। এমনকি সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। সেই মতো ইতিমধ্যে মহুয়ার বিরুদ্ধে সিবিআই অনুসন্ধান শুরু হয়েছে। আর এরপরেই সুপারিশ মেনে খারিজ হয়ে গেল সাংসদের পদ।

বলে রাখা প্রয়োজন, মহুয়া মৈত্র ২০১৯ সালে লোকসভার সাংসদ হন। কৃষ্ণনগর উত্তর থেকে সাংসদ হয়েছিলেন। তবে এবার মহুয়া মৈত্রের পদক্ষেপ কি হয় সেদিকেই নজর সবার। সূত্রে খবর, সম্ভবত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তৃণমূল নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+