Maharashtra: মহারাষ্ট্রের রাজনীতিতে বিরাট বদল! বিবাদ ভুলে একজোট হচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে?
বিবাদ ভুলে আবারও কি এক হচ্ছেন উদ্ধব এবং রাজ ঠাকরে? গত ১৯ বছরের বেশি সময় ধরেই মহারাষ্ট্রের রাজনীতিতে বিবাদমান দুই পক্ষের মুখ ছিলেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং মারাঠাদের ঐক্যবদ্ধ রাখতেই ফের দুই ভাই এক সঙ্গে হাত মেলাতে পারেন। যা মহারাষ্ট্রের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯ বছর আগে ভেঙে গিয়েছিল বালাসাহেব ঠাকরের পরিবার। দুই ভাই ভিন্ন রাজনৈতিক দলের মুখ ছিলেন। উদ্ধব ও রাজ শিবসেনার আদর্শ নিয়েই মহারাষ্ট্রের রাজনীতি করতে থাকেন কিন্তু ভিন্ন দলে। বর্তমানে মহারাষ্ট্রে বিজেপির দাপট অত্যাধিক, এই পরিস্থিতিতে ঠাকরে পরিবারের দুই হেভিওয়েট রাজনীতিবিদ হাত মেলাতে পারেন।

উদ্ধব ও রাজ হাত মেলালে মহারাষ্ট্রের রাজনীতিতে এক গান্তকারী ঘটনা হতে পারে। বালাসাহেব ঠাকরে শিবসেনার প্রতিষ্ঠা করেন। কিন্তু একটা সময় তাঁর রাজনৈতিক উত্তরসূরি মনে হতো রাজ ঠাকরেকেই। কিন্তু উদ্ভবের উত্থানে খানিকটা কোনঠাসা হয়ে পড়েন রাজ। ২০০৫ সালে বালাসাহেব ঠাকুরের জীবিত থাকতেই শিবসেনা ত্যাগ করেন এবং নতুন দল নবনির্মাণ সেনা তৈরি করেন। অন্যদিকে শিবসেনা (ইউবিটি) দলের সুপ্রিমো হন উদ্ধব ঠাকরে।
ঠাকরে পরিবারের দুই সদস্য অবশেষে নিজেদের মধ্যে বিবাদ ভুলে একে অপরের সঙ্গে হাত মেলাতে পারেন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, নবনির্বাণ সেনার প্রতিষ্ঠাতা রাজ ঠাকরেই প্রথম উদ্যোগ নেন। তাতে সাড়া দিয়েছেন উদ্ধব ঠাকরেও।
কয়েকদিন আগেই রাজ ঠাকরে তাঁর দাদা উদ্ধব প্রসঙ্গে বলেছিলেন, আমাদের মধ্যে মতপার্থক্যের বিষয়গুলি দূরে রাখি এবং একসঙ্গে লড়াই করি তাহলে বিভেদের বিষয়ে কোনো গুরুত্বই নেই। একসঙ্গে কাজ করাটা কঠিন কোন বিষয় নয়। এটা নিজেদের ইচ্ছার বিষয়। মহারাষ্ট্র এবং মারাঠা জাতির স্বার্থে আমি ছোটখাটো বিষয়গুলিকে দূরে সরিয়ে রেখে উদ্ধবের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এরপরই শিবসেনা সুপ্রিমো তথা বালাসাহেব ঠাকুরের পুত্র রাজ বলেন, মহারাষ্ট্র এবং মারাঠাদের স্বার্থে ছোটখাটো মতপার্থক গুলোকে দূরে সরিয়ে রাখতে চাই নবনির্বাণ সেনা যদি মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির নেতৃত্বোধীন মহাজুটিকে সমর্থন না করতে তাহলে ফলাফল অন্যরকম হতো। তবে অতীত নিয়ে আঁকড়ে পড়ে থাকার কোন মানে হয় না।
আগামী দিনে ঠাকরে পরিবারের দুই সদস্য একজোট হলে মহারাষ্ট্রের রাজনীতির চিত্র অনেকটাই বদলে যেতে পারে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications