মহারাষ্ট্রে সপ্তাহান্তিক লকডাউন, করোনার সেকেন্ড ওয়েভে তিনদিন বন্ধ প্রাইভেট ভ্যাকসিনেশন

মহারাষ্ট্র করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। এরই মধ্যে মহা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, প্রাইভেট টিকাদান কেন্দ্রগুলি আগামী তিন দিনের জন্য মুম্বইয়ে বন্ধ থাকবে।

মহারাষ্ট্র করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। এরই মধ্যে মহা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, প্রাইভেট টিকাদান কেন্দ্রগুলি আগামী তিন দিনের জন্য মুম্বইয়ে বন্ধ থাকবে। কারণ শুক্রবার রাত ৮টা থেকে মহারাষ্ট্র সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে। তবে সরকারি টিকাকেন্দ্রগুলি খোলা থাকবে। এরইমধ্যে উঠে এসেছে রাজ্যে ভ্যাকসিন ঘাটতির অভিযোগ।

মহারাষ্ট্রে করোনার সেকেন্ড ওয়েভ, ৩দিন বন্ধ প্রাইভেট ভ্যাকসিন

সপ্তাহান্তে লকডাউনটি শুক্রবার রাত ৮টায় শুরু হচ্ছে। চলবে সোমবার সকাল ৭টা অবধি। 'ব্রেক দ্য চেইন' নামে নয়া এক পদ্ধতি ঘোষিত হয়েছিল ৪ এপ্রিল। মাসের শেষ অবধি কার্যকর থাকবে এই সপ্তাহান্তে লকডাউনের প্রক্রিয়া। শনিবার সর্বদলীয় বৈঠক করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য-পরিকাঠামোগত উন্নতির জন্য ২-৩ সপ্তাহের জন্য 'সম্পূর্ণ লকডাউন' প্রয়োজন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ বলেছেন, স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নতি করতে রাজ্যে দুই থেকে তিন সপ্তাহের একটি "সম্পূর্ণ লকডাউন" দরকার। তিনি আশা ব্যক্ত করেন যে, সরকার বর্তমানে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে সক্ষম হবে।

শুক্রবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৯৯৩ জন। এই সংখ্যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। মহারাষ্ট্রে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৮৮ হাজার ৫৪০ জন। মহারাষ্ট্রে করোনভাইরাসে ৩০১ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৫৭ হাজার ৩৯২। স্বাস্থ্য বিভাগের বুলেটিনে সতর্ক করা হয়েছে, এই রাজ্যে সক্রিয় মামলার সংখ্যা ১.১ মিলিয়নেরও বেশি হতে পারে এই মাসের শেষের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+