মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৭,০১৩ জন, কমতি মুম্বইয়ের দৈনিক পরিসংখ্যানে
করোনার তাণ্ডবলীলা ক্রমেই মায়ানগরী মুম্বইতে নিজের তেজ কমাতে শুরু করেছে। যদিও মহারাষ্ট্রের বুকে এর দাপট কার্যত একই রয়েছে। অন্তত গত কয়েকদিনের পরিসংখ্যান সেটাই বলছে। ২২ এপ্রিল মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে কোন রিপোর্ট সামনে এসেছে দেখে নেওয়া যাক একনজরে।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মহারাষ্ট্রে ৬৭,০১৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, এই অঙ্কের সঙ্গেই মহারাষ্ট্রে ৪.০৯ মিলিয়ন মোট করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। গত ২৪ ঘণ্টার রিপোর্ট বলছে, মহারাষ্ট্রে শেষ একদিনে ৫৬৮ জনের মৃত্যুর খবর এসেছে।

গতকালের তুলনায় আজকের পরিস্থিতি
২১ এপ্রিলের রিপোর্ট বলছে,গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪,৯৮৫ জন। গতকাল মহারাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় মৃতের সংখ্যা উঠে আসে। মহারাষ্ট্রের গতকালের ২৪ ঘণ্টার রিপোর্চে বলা হয়, করোনার জেরে ৬৭, ৪৬৮ জন আক্রান্ত হয়েছিলেন। সেই জায়গায় আজ মহারাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৬৭,০১৩ জন। প্রসঙ্গত, ২ দিন পর পর মহারাষ্ট্রে দৈনিক একই সংখ্যক মৃতের সংখ্যা উঠে আসে। গতকাবের মতো আজও ৫৬৮ জন সেরাজ্যে করোনায় আক্রান্ত।

মুম্বইয়ের পরিস্থিতি
মায়ানগরী মুম্বই কোভিডের নিম্নগামী গ্রাফে আপাতত রয়েছে। একটা সময় যেখানে মুম্বইতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়, সেখানে টানা ২ দিন ৭ হাজারের অঙ্কে রয়েছে মুম্বইয়ের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

গতকালের তুলনায় মুম্বইয়ের করোনা আক্রান্তের সংখ্যা
২১ এপ্রিলের রিপোর্ট বলছে, মায়ানগরী মুম্বইতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭,৬৮৪ জন। প্রসঙ্গত, গত কয়েক দিনের তুলনায় আজ মুম্বইতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৯০ জন। মৃত্যু হয়েছে ৬২ জনের। অন্যদিকে ২২ এপ্রিলের রিপোর্ট বলছে ,মুম্বইতে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩৬৭ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ৮০৯০ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা শহরে ৭৫ জন। ফলে আক্রান্তের সংখ্যায় মুম্বই কমতির দিকে গেলেও, দৈনিক মৃতের সংখ্যা এখনও শহরকে উদ্বেগে রাখছে।












Click it and Unblock the Notifications