Maharashtra Assembly Election 2024: শাহের সফরের মাঝেই বৈঠকে ফড়ণাবীশ-উদ্ধব! ভোটের মহারাষ্ট্রে তুঙ্গে জল্পনা
Maharashtra Assembly Election 2024: বিধানসভা ভোটের দোরগোড়ায় মহারাষ্ট্র। আর তার আগে রাজনীতিতে নিত্যনতুন চমক। সূত্রের খবর, সোমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণাবীশের (Devendra Fadnavis) সঙ্গে বৈঠক সেরেছেন বিরোধী জোটের শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মুম্বইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফরের সময় বৈঠক সারেন দু'পক্ষ।
বৈঠকে ভোট নিয়ে কোনও বড় সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। যদিও বৈঠকের কথা পুরোদমে উড়িয়ে দিয়েছেন উদ্ধবের শিবসেনার নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে ভোটের আগে আসন রফা নিয়ে বেজায় অস্বস্তিতে মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi) জোট।

এর আগে শরিকদের নিশানা করে সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেছিলেন, কখনও কখনও আপোষ করে কয়েক পা পিছিয়ে আসতে হয়। তাঁর এই মন্তব্যের পরই আরও জলঘোলা হয়েছিল এমভিএ জোটের অন্দরের রাজনীতি।
এদিন ফড়ণাবীশ ও উদ্ধবের সাক্ষাতের কথা উড়িয়ে দিলেও জল্পনা উসকে আরও একটি মন্তব্য করেন সঞ্জয় রাউত। বলেন, "মহারাষ্ট্রর আগে জাতীয় স্তরে সমঝোতা আগে করা উচিত। আসন রফা নিয়ে আমরা বড় মনের পরিচয় দিয়েছি। সংবিধানের শত্রুদের পরাজিত করাই জোটের লক্ষ্য় হওয়া উচিত। মহারাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত সরকারকে সরানোই সকলের মিলিত লক্ষ্য় হওয়া দরকার।"
এদিকে, আসন রফা নিয়ে ডামাডোলের মাঝেই এনসিপির শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করল শরিক দল কংগ্রেস ও উদ্ধবের শিবসেনা। মহারাষ্ট্রে বাকি ২৬ আসন নিয়ে কংগ্রেস ও শিবসেনা সংঘাত ক্রমশ প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের রাজ্য সভাপতি নানা পাটোলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন শিবসেনার সঞ্জয় রাউত। এমতাবস্থায় শরদের দ্বারস্থ হয়ে নিজেদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা কংগ্রেস ও শিবসেনার।
মুম্বইয়ের ওয়াই বি চহ্বাণ সেন্টারে বৈঠক সারেন শরদ পাওয়ার। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নাসিম খান, শিবসেনার আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউত, অনিল পরব ও শরদের দলের অনিল দেশমুখ। সূত্রের খবর, সেখানে মহা বিকাশ অঘাড়ির অন্দরে আসন নিয়ে জটিলতা যাতে চরমে না পৌঁছয়, সেই বার্তা দিয়েছেন শরদ পাওয়ার।
২০ নভেম্বর এক দফাতেই মহারাষ্ট্রে হতে চলেছে ভোট। ২৮৮ আসনের বিধানসভায় লড়ছে মহাজুটি (Mahayuti) বনাম মহা বিকাশ অঘাড়ির জোট। নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা শুরু আগামী ২২ অক্টোবর। মহারাষ্ট্রে ভোটগণনা হবে ২৩ নভেম্বর।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications