Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Assembly Election 2024: ফের উদ্ধব ঠাকরের সঙ্গে জোট মহারাষ্ট্রে? মুখ খুললেন দেবেন্দ্র

Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রের ভোটে 'ধর্মযুদ্ধে'র ডাক বিজেপি নেতা তথা সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের (Devendra Fadnavis) । সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। আবার উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং কংগ্রেসও একচুলও জায়গা ছাড়তে নারাজ। একেবারে মাটি কামড়ে থেকে লড়াই করছে শাসক-বিরোধী।

এই অবস্থায় কার্যত চাঞ্চল্যকর মন্তব্য করলেন দেবেন্দ্র ফড়ণবীশ। তাঁর দাবি, কংগ্রেস ভোট জিহাদ চালাচ্ছে। আর তার বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দেন বিজেপি নেতার। ভোটের মুখে (Maharashtra Assembly Election 2024) সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকার দেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী (Devendra Fadnavis) ।

Maharashtra Assembly Election 2024

সেখানে তাঁর দাবি, যোগী আদিত্যনাথ ঠিক বলেছেন। তাঁর সঙ্গে আমি সহমত। সমাজে ভাগাভাগির চেষ্টা করলে তা শেষের শুরু। কিন্তু কংগ্রেস সেই কাজ চালিয়ে যাচ্ছে ক্রমশ। বিভিন্ন জাতির মধ্যে সমাজকে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও বিস্ফোরক দাবি করেন দেবেন্দ্র ফড়ণবীশ।

আর তাতে কেউ যদি 'বাটেঙ্গে তো কাটেঙ্গে' মন্তব্য করে তাহলে এর মধ্যে ভুল কি আছে? প্রশ্ন বিজেপি নেতার। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকেও হাতিয়ার করেন। বলেন, প্রধানমন্ত্রীর মুখে নতুন স্লোগান শোনা গিয়েছে। এক হ্যায় তো সেফ হ্যায়। এই অবস্থায় সবাইকে একজোট থাকার কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কিন্তু কংগ্রেস লাগাতার হিন্দু-মুসলিমকে ভাগাভাগির চেষ্টা করছে বলেও আক্রমণ।

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন দেবেন্দ্র ফড়ণবীশ। উদ্ধব ঠাকরের সঙ্গে ফের জোট নিয়েও খোলামেলা আলোচনা করেন। বলেন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আমাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে, বিচারধারা থেকে বেরিয়ে গিয়েছেন। বালাসাহেব ঠাকরে যে রাজনীতিকে প্রত্যাখ্যান করেছিলেন, সেই পথে উদ্ধব ঠাকরে চলছেন বলে কটাক্ষ বিজেপি নেতার। সম্প্রতি ভোটের আবহে ঠাকরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় বলে জল্পনা।

এই প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, নতুন সরকার গঠনের পর থেকে আজ পর্যন্ত উদ্ধব ঠাকরের সঙ্গে আমার কখনই ওয়ান টু ওয়ান বৈঠক হয়নি। এছাড়াও মারাঠা সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন।

বলে রাখা প্রয়োজন, আগামী ২০ নভেম্বর ভোট রয়েছে মহারাষ্ট্রে (Maharashtra Assembly Election 2024) । তার আগে শাসক-বিরোধী তরজায় ইয়ত্তপ্ত হচ্ছে সে রাজ্যের রাজনীতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+