মহারাষ্ট্রে ফের ভয়াবহ হচ্ছে করোনা গ্রাফ, শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে উদ্বেগ বাড়াচ্ছে মুম্বইও
করোনার জেরে অ্য়াক্টিভ কেসই ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উপর সবচেয়ে বড় ধাক্কা হানছে। তবে গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে, দেশের ১২ টি রাজ্যে করোনার ১ লাখ কোভিডের অ্যাক্টিভ কেস দেখা গিয়েছে। তারমধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে অ্যাক্টিভ কেসের কমতি দেখা যাচ্ছে। এদিকে, এই প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি রীতিমতো আতঙ্কে রাখছে রাজ্যবাসীকে।

শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু নিয়ে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ বলছে গত একদিনে সেখানে ৯২০ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় মারাঠাভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭,০০০ জন। কয়েক দিন আগেও মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্ত ৪৮ হাজারের ঘরে ছিল। তার আগে যদিও এই গ্রাফ ৬৭ হাজারের অঙ্ক ছুঁয়েছিল। নিঃসন্দেহে করোনা পরিস্থিতিতে এটি একটি বড় ঘটনা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে মহারাষ্ট্রের গ্রাফ নেমে যাওয়ার পর ফের একবার তা বেড়ে যাওয়ার ঘটনা রীতিমতো শঙ্কিত করছে মানুষকে। উদ্ধব সরকার শাসিত রাজ্যে লকডাউনের কিছু কঠোর বিধি আরোপিত রয়েছে। তা সত্ত্বেও মহারাষ্ট্রে করোনার জেরে ৬.৪১ লাখ অ্যাক্টিভ কোভিড কেস রয়েছে।
যদিও এই খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর হল, মহারাষ্ট্রের কয়েকটি জেলায় করোনার গ্রাফ নিচে নামতে দেখা যাচ্ছে। তবে শহর মুম্বই সেভাবে স্বস্তি দিচ্ছে না। মায়ানগরী মুম্বইতে করোনার জেরে নতুন করে আক্রান্ত ৩,৮৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭৭ জন করোনা রোগীর মৃত্যু সংবাদ শুনেছে মুম্বই। পুনেতে শেষ ২৪ ঘণ্টায় ৯,০৮৪ জন নতুন করে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৯৩ জনের।












Click it and Unblock the Notifications