এবার কাঁপল উপত্যকা! আতঙ্কিত বাসিন্দারা
মধ্যম মাপের ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে। ভোর সাড়ে চারটে নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।
মধ্যম মাপের ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে। ভোর সাড়ে চারটে নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। জানিয়েছে আবহাওয়া দফতর। প্রাণহানি কিংবা সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল উৎসস্থল।

২০০৫ সালের ৮ অক্টোবর প্রবল ভূমিকম্পে কেঁপেছিল কাশ্মীর। বলা ভাল পাক অধিকৃত কাশ্মীর। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল ৭.৬। বহু মানুষের মৃত্যু হয়েছিল সেই ভূমিকম্পে।












Click it and Unblock the Notifications