মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের জালে রাজ্য তৃণমূল সভাপতি
মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের জালে রাজ্য তৃণমূল সভাপতি
মধুচক্রে জড়িয়ে তৃণমূলের রাজ্য সভাপতি। তবে তিনি মধ্যপ্রদেশের। অভিযুক্ত নেতার নাম শচিন সিং চৌহান বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযান চালায়। দশজনকে গ্রেফতার করে। এঁদের মধ্যে একজন নিজের পরিচয় প্রকাশ করে জানান তিনি শচিন সিং চৌহান, তৃণমূলের রাজ্য সভাপতি।

তৃণমূলের শাখা মধ্যপ্রদেশে
তৃণমূল নিজেদের সর্বভারতীয় দল বলে দাবি করে থাকে। পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, অসম, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে তাদের শাখা হয়েছে।

নার্সিংহোমে হানা কংগ্রেস সরকারের পুলিশের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে একটি পুরনো নার্সিংহোমে হানা দেয় ভোপাল পুলিশ। সেখান থেকেই ১০জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ছয়জন মহিলা বলে জানা গিয়েছে।

গ্রেফতার মধ্যপ্রদেশের তৃণমূলের সভাপতি
৩০ বছর ধরে চলছিল নার্সিংহোম। অভিযোগ সেই নার্সিংহোমের কোনও রেজিস্ট্রেশন ছিল না। ভোপাল পুলিশ সূত্রে খবর, ১০ জনকে গ্রেফতার পর, এদের মধ্যে একজন নিজেকে বারবার তৃণমূলের রাজ্য সভাপতি বলে দাবি করেন। পুলিশ সূত্রে আরও দাবি মালভিয়া নগরে তাঁর বাড়ি থেকে বেশ কিছু ভিডিটিং কার্ডও উদ্ধার করা হয়েছে। সেখান থেকেও শচিন সিং চৌহানের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে।

প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল
যদিও এই সম্পর্কে তৃণমূলর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications