Madhya Pradesh Election 2023: বিজয়বর্গীয় লুকিয়েছেন বাংলার গুরুত্বপূর্ণ মামলাও! হলফনামা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
Madhya Pradesh Assembly Election 2023: দলীয় নেতৃত্বের ইচ্ছায় এবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তবে এই নির্বাচনেও বিতর্ক পিছু ছাড়ছে না। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় কৈলাশ বিজয়বর্গীয় তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলার কথা উল্লেখ করেননি বলে অভিযোগ করেছে কংগ্রেস। যদিও এব্যাপারে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি বিজেপি নেতা।
জানা গিয়েছে, কৈলাশ বিজয়বর্গীয়ে তাঁর বিরুদ্ধে থাকা যে দুই মামলার কথা উল্লেখ করেননি, সেগুলি হল পশ্চিমবঙ্গে নথিভুক্ত একটি ধর্ষণের মামলা এবং ছত্তিশগড়ে নথিভুক্ত অপর একটি মামলা। এই দুই মামলা নিয়ে কংগ্রেস তাঁকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ইন্দোর এক বিধানসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার সময় কৈলাশ বিজয়বর্গীয় হলফনামায় তাঁর বিরুদ্ধে মুলতুবি থাকা পাঁচটি মামলার কথা উল্লেখ করেছেন। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের মামলার তথ্য দেননি।
বিজয়বর্গীয়ের বিরুদ্ধে ইন্দোর এক বিধানসভা আসন থেকে লড়াই করা কংগ্রেস প্রার্থী সঞ্জয় শুক্লা ছত্তিশগড়ের দুর্গ থেকে পলাতক হওয়ার ঘটনায় আপত্তি দায়ের করেছেন। কংগ্রেস প্রার্থীর পক্ষে তাঁর আইনজীবী জেলাশাসকের অফিসে কৈলাশ বিজয়বর্গীয়ের মনোনয়ন ফর্ম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে বিজেপির একজন মহিলা ইনচার্জ কৈলাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে ধর্ষণ, বিশ্বাসভঙ্গ-সহ গুরুতর আধার মামলা করেছিলেন। আদালতের নির্দেশে আলিপুর থানায় নথিভুক্ত এই মামলার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন বিজয়বর্গীয়। যা খারিজ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায়। তবে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে আদেশ পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সেই মামলা এখনও বিচারাধীন।
পশ্চিমবঙ্গে থাকা তাঁর বিরুদ্ধে নিয়ে মামলার প্রতিক্রিয়ায় বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা ইন্দোর এক আসনের প্রার্থী কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, তিনি কখনই নোংরা রাজনীতি করেন না। তিনি সবসময় সুষ্ঠু ও উন্নয়নের রাজনীতি করেছেন বলে দাবি করেছেন বিজয়বর্গীয়।
ছত্তিশগড়ের মামলা প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ১৯৯০ সালে তাঁকে পলাতক ঘোষণা করা হয়েছিল। যা .তাঁর মনে ছিল না। ১৯৯০ সালের পর থেকে তিনি সাতটি আলাদা আলাদা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কোনও অসুবিধায় পড়েননি। বিরোধীদের উদ্দেশে তিনি মানুষের মুখোমুখি হয়ে সুষ্ঠু রাজনীতি করার আহ্বান জানিয়েছেন।












Click it and Unblock the Notifications