গণহিংসার ঘটনা ক্রমে বাড়ছে, উদ্ভট কারণ দর্শালেন বিজেপি সাংসদ হরি ওম
বিজেপি সাংসদ হরি ওম পাণ্ডের দাবি, ভারতে গণহিংসার ঘটনা বাড়ার কারণ মুসলিম জনসংখ্যার বৃদ্ধি।
দেশে একের পর এক গণহিংসার ঘটনা ঘটে চলেছে। ভারতের বিরোধী দলগুলোর দাবি বিজেপি সরকারই দেশে এরকম গনগনে পরিবেশ তৈরি করেছে। কিন্তু উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরি ওম পান্ডে এর পিছনে অন্য কারণ দেখছেন। তাঁর মতে দেশে ব্যাপক হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে, তার জন্যই বাড়ছে গণহিংসার ঘটনা।

বৃহস্পতিবারই আরেক বিজেপি সাংসদ জানিয়েছিলেন ভারতে হিন্দুত্বকে রক্ষা করতে হলে, হিন্দুদেরর অন্তত পক্ষে ৫ টি করে সন্তানের জন্ম দেওয়া উচিত । একদিন পরেই ফের মুসলিম জনসংখ্যা বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আরেক বিজেপি সাংসদ।
হরি ওম পান্ডের মতে, 'ভারতের প্রধান সমস্যা সন্ত্রাস, অপরাধ, গণপ্রহারের ঘটনা বেড়ে যাওয়া, এর মূল কারণ জনসংখ্যা বৃদ্ধি। স্বাধীনতার সময়ের সঙ্গে যদি তুলনা করা হয়, দেখা যাবে আজ কত ব্যাপক হারে বেড়েছে ভারতের জনসংখ্যা। আর এর জন্য মুসলিম সম্প্রদায়ই দায়ী।'
তাঁর যুক্তি জন্ম নিয়ন্ত্রণ বা কোনও রকম পরিবার পরিকল্পনাই মুসলিম সম্প্রদায় মানতে চায় না। তাদের ধর্মীায় নেতারা সটান বলে দেন, 'আল্লার নিষেধ আছে'। এই জন্যই দেশে, গণহিংসা, সন্ত্রাস, অপরাধ বাড়ছে।
হরি ওমের আরও দাবি এভাবে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে ভারতও একদিন পাকিস্তানে পরিণত হবে। সেটা ভারতীয়দের জন্য ভাল হবে না। তাই তাঁর দাবি, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সংসদে একটি বিল আনা হোক।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications