চন্দ্রগ্রহণ ২০২১: তাক লাগানো ভিডিও সামনে আনল নাসা
২০২১ সালের চন্দ্রগ্রহণ নিয়ে রীতিমতো উৎসাহের বাতাবরণ শুরু হয়ে গিয়েছে জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষশাস্ত্রবিদদের মধ্যে। এই গ্রহণকালের রাহুগ্রাসের সময় রাহুল অবস্থান আজ কোথায়, তা নিয়ে যেমন চর্চা চলছে জ্যোতিষবিদদের মধ্যে, তেমনই জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহণের গতিপথ নিয়ে গভীর বিশ্লেষণে ব্রতী।
|
নাসার টুইট
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ২৬ মে বিশ্বের কয়েকটি জায়গা থেকেই কেবলমাত্র দেখা যাবে এই গ্রহণ। তবে আজ রাতের পূর্ণ চাঁদকে সকলেই দেখতে পাবেন। ২০২১ সালের
বিরল এই সুপার মুন আজ প্রকাশ্যে আসছে।

৩০ টি পৃথিবী দূরে চাঁদ !
নাসা জানিয়েছে, আজকের দিনেই চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে আসছে। যার পরিমাপ করলে বলা যায়, চাঁদের থেকে ২৮ টি 'আর্থ ডায়ামিটার' দূরত্বে আজ থাকছে পৃথিবী। আর পৃথিবীর থেকে ৩০ টি পৃথিবী গোলক দূরত্বে থাকছে চাঁদ।
|
আজ কোন কোন জায়গা থেকে দেখা যাচ্ছে এই বিরল দৃশ্য
নাসার তরফে এদিন জানানো হয়েছে, আজ রাতে বিশ্বের কোন কোন জায়গা থেকে আজ চাঁদকে দেখা যাবে। সেই নিয়ে একটি তাক লাগানো ভিডিও সামনে এনেছে নাসা। প্রসঙ্গত, এই চন্দ্রগ্রহণ আজ দেখা যাচ্ছে কলকাতা, পুরী, মালদা, কোচবিহার, ডায়মন্ডহারবার সহ একাধিক জায়গা থেকে।
|
চাঁদের উপর ছায়ার গতিপথ
নাসার তরফে যে ভিডিওটি এদিন প্রকাশ্যে আনা হয়েছে, তাতে দেখা গিয়েছে, চাঁদ পৃথিবীর কতটা গভীর ছায়ার অন্ধকারে প্রবেশ করছে। যার জেরে আজ বিশ্বের বহু অংশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। আর এই বিষয়টিই এই তাক লাগানো ভিডিওতে তুলে ধরেছে নাসা।












Click it and Unblock the Notifications