Vande Bharat Express Train: আরও একটা বন্দে ভারত পাচ্ছে এই রাজ্য! চলবে দুটি বন্দে মেট্রোও
Vande Bharat Express Train: বন্দে ভারতের পাশাপাশি বন্দে মেট্রোর (Vande Metro) সংখ্যাও বাড়াতে চলেছে মোদী সরকার। সেই মতো দুটি বন্দে মেট্রো পেতে চলেছে আগ্রা। মিলবে একটি বন্দে ভারত এক্সপ্রেসও। দিপাবলীর আগেই এই সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে রেলমণ্ডলকে এই বিষয়ে তৈরি থাকতে বলা হয়েছে।
যা খবর, বন্দে ভারত মেট্রো ট্রেন আগ্রা থেকে নয়া দিল্লি এবং আগ্রা থেকে লখনউ'য়ের মধ্যে চালানো হবে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেসও পাবে সে রাজ্য। সেই মতো সপ্তাহে তিনদিন যোধপুর থেকে আগ্রার মধ্যে চালানো হবে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express Train) । এমনটাই দাবি করা হয়েছে প্রকাশিত খবরে।

তিনটি ট্রেনের ভাড়া এবং কোচের সংখ্যা এবং সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই বিভাগে চারটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই আগ্রা এবং নয়াদিল্লির মধ্যে বন্দে ভারত ট্রেন চালানোর দাবি উঠছে। আর সেই দাবি মেনে বন্দে মেট্রো চালানো হবে।
Vande Bharat Express Train: প্রতি ঘণ্টায় গতি ১১০ কিমি
জানা যাচ্ছে, নয়া এই ট্রেনটি নয়া দিল্লির মধ্যে ইন্টারসিটি হিসাবে চালানো হবে। ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় হবে ১১০ কিমি। ট্রেনে একসঙ্গে ১১৫০ জন যাত্রী সফর করতে পারবেন। শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত ট্রেনটি দিনে দুটি ট্রিপ করতে পারে। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে ভারতীয় রেল।
অন্যদিকে দ্বিতীয় বন্দে ভারত মেট্রো লখনউ থেকে ইন্টারসিটি হিসাবে চালানো হবে। আগ্রা ফোর্ট থেকে এই ট্রেন চালানো হবে। লখনউ ইন্টারসিটি যে সমস্ত স্টেশনে থামবে, সেই সমস্ত স্টেশনে এই ট্রেনও স্টপেজ দেবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ওই সংবাদমাধ্যমকে রেলের এক আধিকারিক জানিয়েছেন, যোধপুর থেকে সবরমতীর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। যাত্রী যথেষ্ট ভালো হচ্ছে। এমন পরিস্থিতিতে সপ্তাহে তিন দিন যোধপুর থেকে আগ্রার মধ্যে এই ট্রেন চালানো হবে বলে প্রকাশিত খবরে দাবি। অন্যদিকে এই বিভাগের পঞ্চম বন্দে ভারত। সেপ্টেম্বরে এই মণ্ডল দুটি বন্দে ভারত পেয়েছে। এর মধ্যে রয়েছে উদয়পুর এবং বারাণসী বন্দে ভারতও।












Click it and Unblock the Notifications