Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: ভোটের তালিকায় নাম মুছে যায়নি তো? জানবেন কীভাবে জানুন

Lok Sabha Election 2024: দেশের ৫৪৩ টি লোকসভা আসনে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ১৮ তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সাত দফায় নির্বাচন হতে চলেছে এবার। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে।

এরপর ধাপে ধাপে বাংলা সহ দেশের একাধিক লোকসভা আসনে ভোট (Lok Sabha Election 2024) হবে। সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট হবে আগামী ১ লা জুন। ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: শামিল হন গণতন্ত্রের বড় উৎসবে

কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) গোটা দেশে ৯৭ কোটি ভোটার। ৮২ লক্ষের বেশি মানুষের বয়স ৮৫ বছরের বেশি। আর দুই লক্ষের বেশি মানুষের বয়স একশো বছরের বেশি বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার।

এই তালিকায় আপনিও যদি থাকেন তাহলে অবশ্যই সামিল হন বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসবে। তবে ভোটদানের ক্ষেত্রে অবশ্যই এই নথি (DOCUMENTS REQUIRED FOR VOTING) জানতে থাকতে হবে-

Lok Sabha Election 2024: এই নথি আছে তো?

Voter ID
Driving license
Passport
Aadhar card
PAN card
MNREGA job card
Smart card issued by RGI under NPR
Passbook with a photograph issued by a state bank or post office
Service identity cards with photographs issued to employees by central/state
govt./PSU/public limited company
Pension document with photograph
Health insurance smart cards issued under the scheme of the Ministry of Labour
Official identity cards issued to MPs/MLAs/MLCs, etc.

Lok Sabha Election 2024: তালিকায় নাম আছে তো?

শুধু এই নথিগুলি থাকলেই হবে না। ভোটার তালিকায় (Lok Sabha Election 2024) নাম আছে তো? সেটাও জেনে নেওয়া জরুরি। কিন্তু কীভাবে জানবেন (HOW TO CHECK YOUR NAME ON ELECTORAL ROLL) তা? তাও এদিন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

আর সেই অনুযায়ী-

প্রথমেই এই লিঙ্কে - https: electoralsearch.eci.gov.in -ক্লিক করতে হবে। এরপর রাজ্যের নাম এবং পছন্দের ভাষা বেঁছে নিতে হবে। এরপর নতুন একটি পেজ খুলে যাবে তাতে নাম, পদবী, জন্ম-তারিখ এবং জেন্ডার কী তা জানাতে হবে। এরপর জেলা এবং বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে। এরপর নতুন একটি পেজ সামনে আসবে তাতে captcha কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপরেই কমিশনের ডেটা থেকে ভোটার তালিকায় নাম আছে কিনা তা ভেসে উঠবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+