লোকসভায় পাশ হল লোকপাল বিল, খুশির হাওয়া রেলেগাঁও সিদ্ধিতে

যদিও বাকি দলগুলি লোকপাল বিলের সমর্থন করলেও সমাজবাদী পার্টি ও শিবসেনা সদস্যরা এই বিলের বিরোধিতায় ওয়াকআউট করেন। লোকপাল বিল পাশ হওয়ার খবর পেয়ে রেলেগাঁও সিদ্ধিতেও উৎসবের হাওয়া। নবম দিনে অবশেষে অনশন ভাঙলেন আন্না হাজারে। লোকপাল বিল পাশের জন্য আন্না হাজারের কৃতিত্ব সবচেয়ে বেশি স্বীকার করে নিলেন রাহুল গান্ধী।
নবম দিনে অনশন ভাঙলেন আন্না
দুর্নীতির বিরুদ্ধে লড়ার জন্য লোকপাল বিলের সঙ্গে ৮টি নতুন কেন্দ্রীয় আইন গঠনের প্রস্তাব আনা হয়েছে। আরও ৬টি দুর্নীতিদমন বিল পরবর্তীকালে লোকসভায় আনা হবে বলে এদিন জানিয়েছেন রাহুল গান্ধী।
শাসকদল ও বিরোধীদলের উভয়ের সম্মতিতেই লোকসভায় লোকপাল বিল পাশ হলেও এবিষয়ে কংগ্রেসকে কোনও রকমের কৃতিত্ব দিতে নারাজ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। যদিও রাহুল গান্ধীর মতোই এই বিল পাশের কৃতীত্ব তিনিও আন্না ও দেশের সাধারণ মানুষদেরই দিয়েছেন।
লোকপাল বিল নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি বলেছেন, লোকপাল বিল পাশ কেন্দ্রীয় সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ।
এদিকে বিলকে সমর্থন করলেও কর্পোরেট জগতকে এর আওতায় আনার দাবি জানালেও তা খারিজ হয়ে যায়। গতকাল বেলা বারোটা থেকে রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে আলোচনা শুরু হয়। লোকপাল আইনের বিজ্ঞপ্তি জারির একবছরের মধ্যে প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠন করতে হবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications