Lok Sabha Election Results 2024: পশ্চিমবঙ্গের ৪২ আসনে কোথায় কত জয়ের মার্জিন? সবচেয়ে কম ব্যবধান কোন আসনে?

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে বাংলায় ২০১৯ সালের তুলনায় আসন বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ২২ থেকে পৌঁছে গিয়েছে ২৯-এ।

বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে নেমে এসেছে ১২-এ। কংগ্রেস ২ থেকে কমে ১। বামেরা এবারেও শূন্য। ডায়মন্ড হারবার আসনে সবচেয়ে বড় ব্যবধানে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবচেয়ে কম ব্যবধানে জয় সৌমিত্র খাঁর।

Lok Sabha Election Results 2024

আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির মনোজ টিগ্গা জয়লাভ করেছেন ৭৫,৪৪৭ ভোটে। আরামবাগ কেন্দ্রে ২০১৯ সালে ১,১৪২ ভোটে জিতেছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। এবার সেখান থেকে তৃণমূলের মিতালি বাগ জিতলেন ৬,৩৯৯ ভোটে। আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহার জয়ের মার্জিন ৫৯,৫৬৪।

বহরমপুর কেন্দ্রটি এই প্রথম জিতল তৃণমূল কংগ্রেস। পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলের ইউসুফ পাঠান হারালেন ৮৫,০২২ ভোটে। বালুরঘাট কেন্দ্রে ফের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয় পেলেন ১০,৩৮৬ ভোটে। বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুরের জয় ৭৩,৬৯৩ ভোটে।

বাঁকুড়ায় তৃণমূলের অরূপ চক্রবর্তী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ৩২,৭৭৮ ভোটে পরাস্ত করেছেন। বারাসত কেন্দ্র থেকে ফের সাংসদ হলেন কাকলি ঘোষ দস্তিদার, তাঁর জয়ের ব্যবধান ১ লক্ষ ১৪ হাজার ১৮৯। বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে ডা. শর্মিলা সরকার জিতেছেন ১,৬০,৫৭২ ভোটে।

বর্ধমান দুর্গাপুর আসনটি ফের দখলে নিয়েছে তৃণমূল। কীর্তি আজাদ এখানে দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটে। ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংকে হারিয়ে দিয়েছেন পার্থ ভৌমিক, তাঁর জয়ের ব্যবধান ৬৪,৪৩৮।

বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের শেখ নুরুল ইসলাম ৩,৩৩,৫৪৭ ভোটে জয়লাভ করেছেন। বীরভূম লোকসভা আসন থেকে ফের শতাব্দী রায় জিতলেন, জয়ের মার্জিন ১,৯৭,৬৫০। বিষ্ণুপুর আসন থেকে বিজেপির সৌমিত্র খাঁ জিতলেন মাত্র ৫ হাজার ৫৬৭ ভোটে। বোলপুর কেন্দ্রে ৩,২৭,২৫৩ ভোটে জয় তৃণমূলের অসিত মালের।

কোচবিহার লোকসভা আসনে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ৩৯,২৫০ ভোটে জয় পেলেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। দার্জিলিং কেন্দ্র থেকে রাজু বিস্তা জিতলেন ১,৭৮,৫২৫ ভোটে। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় ৭,১০,৯৩০, যা রাজ্যে সর্বকালীন রেকর্ড, দেশের নির্বাচনী ইতিহাসে সর্বাধিক মার্জিনের নিরিখে তৃতীয়।

দমদম কেন্দ্র থেকে সৌগত রায় ফের জিতলেন, এবার জয়ের মার্জিন ৭০,৬৬০। ঘাটালে দীপক অধিকারী (দেব) জিতলেন ১,৮২,৮৬৮ ভোটে। হুগলি লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৭৬,৮৫৩ ভোটে।

যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সায়নী ঘোষের জয়ের ব্যবধান ২,৫৮,২০১। জলপাইগুড়িতে বিজেপির জয়ন্ত রায় জিতেছেন ৮৬,৬৯৩ ভোটে। জঙ্গিপুরে তৃণমূলের খলিলুর রহমানের জয়ের মার্জিন ১,১৬,৬৩৭। ঝাড়গ্রাম লোকসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল, কালীপদ সোরেন জিতলেন ১,৭৪,০৪৮ ভোটে।

জয়নগর কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিমা মণ্ডল জিতেছেন ৪,৭০,২১৯ ভোটে। কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারীর জয় ৪৭,৭৬৪ ভোটে। কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে মালা রায় জিতেছেন ১,৮৭,২৩১ ভোটের ব্যবধানে। কলকাতা উত্তর কেন্দ্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় ৯২,৫৬০ ভোটে।

কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্র জিতলেন ৫৬,৭০৫ ভোটের ব্যবধানে। মালদহ দক্ষিণে কংগ্রেসের ইশা খান চৌধুরীর জয় এসেছে ১,২৮,৩৬৮ ভোটে। মালদহ উত্তরে বিজেপির খগেন মুর্মু জিতলেন ৭৭,৭০৮ ভোটে। মথুরাপুরে তৃণমূলের বাপি হালদার ২ লক্ষ ১ হাজার ৫৭ ভোটে জিতে সাংসদ হলেন।

মেদিনীপুর লোকসভা আসন থেকে সাংসদ হলেন জুন মালিয়া, তাঁর জয়ের ব্যবধান ২৭,১৯১। মুর্শিদাবাদ কেন্দ্রে আবু তাহের খান জিতলেন ১,৬৪,২১৫ ভোটে। পুরুলিয়া কেন্দ্র থেকে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতর জয় এসেছে ১৭,০৭৯ ভোটে। রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির কার্তিকচন্দ্র পাল জিতলেন ৬৮,১৯৭ ভোটে।

রানাঘাট কেন্দ্র থেকে ১,৮৬,৮৯৯ ভোটে জিতেছেন বিজেপির জগন্নাথ সরকার। শ্রীরামপুর থেকে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৭৪ হাজার ৮৩০ ভোটে জয়লাভ করেছেন। তমলুক কেন্দ্র থেকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়ের মার্জিন ৭৭,৭৩৩, উলুবেড়িয়া থেকে ফের সাংসদ নির্বাচিত হলেন সাজদা আহমেদ, জয়ের ব্যবধান ২,১৮,৬৭৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+