Lok Sabha Election: শীঘ্রই করবেন বিয়ে! লোকসভা ভোটের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু নিয়ে বড় ঘোষণা রাহুলের
বয়স হয়েছে ৫৩। এখনও বিয়ে করেননি? কবে বিয়ে করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী? লোকসভা ভোটের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা নিয়ে বড় আপেডট দিলেন দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে বিয়ে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী।
দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরদের তালিকাতে এক নম্বরে থাকেন রাহুল গান্ধী। তাঁর বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। কবে তিনি বিয়ে করবেন তা নিয়ে চর্চা সব সময় লেগেই থাকে। এবার ভোটের প্রচারে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হতে হল রাহুলকে। রায়বেরেলিতে নির্বাচনী জনসভায় ভিড় থেকে বারবার একই প্রশ্ন উঠছিল যে রাহুল কবে বিয়ে করবেন? ভিড়ের জোরে চিৎকার শুনে রাহুল তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকদের জিজ্ঞাসা করলেন জনতা কি জানতে চাইছেন তাঁর থেকে?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কেরালার ওয়ানাডের সাংসদ, এবার দুটি লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই তার ওয়ানাড আসনে ভোট হয়েছে। এছাড়াও তিনি উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন থেকে ইন্ডিয়া ব্লকের প্রার্থী। আগামী ২০ মে এই আসনে ভোট হওয়ার কথা।
রাহুল গান্ধী ছাড়াও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী এই লোকসভা আসনটিতে দলের জয়ের জন্য মাটি কামড়ে পড়ে আছেন। প্রিয়াঙ্কা একদিনে প্রায় ১৬টি গ্রাম পরিদর্শন করছেন। এই প্রসঙ্গে রাহুল বলেন, আমার এই বোন আমার জন্য এখানে ঘামরক্ত ঝরিয়ে চলেছে আমাকে জেতাতে। কারণ আমি সারা দেশে প্রচার চালিয়ে যাচ্ছি। তখন ও এখানে লাগাতার মাটি কামড়ে পড়ে রয়েছে।
মহারাজগঞ্জের সভায় রাহুল আরও বলেন, রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি মায়ের সঙ্গে বসেছিলাম। মাকে আমি বলেছিলাম, একটি ভিডিওতে আমি বলেছি, আমার দুই মা। একজন সোনিয়াজি অন্যজন ইন্দিরাজি। এই রায়বরেলি হল আমার সেই দুই মায়ের কর্মভূমি।
VIDEO | Lok Sabha Elections 2024: Here's how Congress leader Rahul Gandhi (@RahulGandhi) responded when people asked him about his marriage during a public gathering in UP's Raebareli.
— Press Trust of India (@PTI_News) May 13, 2024
"Now, I will have to get married soon."#LSPolls2024WithPTI #LokSabhaElections2024
(Full… pic.twitter.com/eTkGhsW87L
এরআগেও একাধিক অনুষ্ঠানে রাহুলকে প্রশ্ন করা হয় 'আপনি এত সুন্দর দেখতে। এত স্মার্ট। তা হলে বিয়ের বিষয়ে ভাবেননি কেন?'' জবাবে রাহুল বলেন, ''ভাবিনি কারণ, আমি আমার কাজ আর কংগ্রেস দলের সঙ্গে সম্পূর্ণ ভাবে জড়িয়ে রয়েছি।''
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications