Lok sabha Election 2024: এখনই নির্বাচন হলে BJP ৩৭০-এর কত কম আসন পেতে পারে? INDIA TV-CNX জনমত সমীক্ষা একনজরে
লোকসভা নির্বাচন যদি এখনই অনুষ্ঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ৩৩৫ টি আসন পেতে পারে। অর্থাৎ বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সাম্প্রতিক সমীক্ষায় এমনটাই দেখানো হয়েছে। এক্ষেত্রে এনডিএ পেতে পারে ৩৭৮ টি আসন। এর আগে গত বছর এই একই সংস্থার কথা সমীক্ষায় বলা হয়েছিল ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ ৩১৫ টি আসন পেতে পারে।
সমীক্ষায় বলা হয়েছে, দক্ষিণের ১৩০ টি আসনের মধ্যে ইন্ডিয়া ব্লক পেতে পারে ৬০ টি আসন। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ৩৮ টি আসন। বাংলায় ৪২ টি আসনের মধ্যে তৃণমূলের পেতে পারে ২১ টি আসন এবং বিজেপি পেতে পারে ২০ টি আসন। যেখানে কংগ্রেস পেতে পারে একটি আসন।

মহারাষ্ট্রের ৪৮ টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে ৩৫ টি আসন। এর মধ্য়ে বিজেপি একাই পেতে পারে ২৫ টি আসন। শিবসেনা শিন্ডে পেতে পারে ছটি আসন। এনসিপি অজিত পেতে পারে চারটি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা পেতে পারে আটটি আসন, কংগ্রেস ও শারদ পাওয়ারের এনসিপি পেতে পারে দুটি করে আসন। কেরলে ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৭ টি আসন।
বিহারের ৪০ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৭ টি আসন, জেডিইউ পেতে পারে ১২ টি আসন। এনডিএ-র অন্য শরিক এলজেপি পেতে পারে চারটি আসন। এবং আরজেডি পেতে পারে চারটি আসন। আর কংগ্রেস পেতে পারে মাত্র একটি আসন। সেই আসনটি হতে পারে কিষাণগঞ্জ।
উত্তর-পূর্বের সাতটি রাজ্যে মধ্যে কংগ্রেস পেতে পারে মাত্র একটি আসন। সেখানে বিজেপিত পেতে পারে পাঁচটি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নটি আসনে জয় পেতে পারে। অসমে কংগ্রেস ও এআইইউডিএফ একটি করে আসন পেতে পারে। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে বারোটি আসন। এর মধ্যে বিজেপি একাই পেতে পারে দশটি আসন।
উত্তর ভারতের মধ্যে হিমাচল প্রদেশ বিজেপি একাই চারটি আসনের সবকটিই পেতে পারে। উত্তরাখণ্ডের পাঁচটি আসনের সবকটিই পেতে পারে গেরুয়া শিবির। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স সুইপ করতে পারে। অন্যদিকে বিজেপি জম্মুর আসনগুলিতে জয় পেতে পারে। বিজেপি পঞ্জাবে তিনটি ও হরিয়ানায় দশটি আসন পেতে পারে। সেখানে আপ পঞ্জাবে ছটি আসন পেতে পারে। এবারও দিল্লির সাতটি আসনের সবকটি দখল করতে পারে বিজেপি। রাজস্থানের ২৫ টি আসনের সবকটিই দখল করতে পারে বিজেপি। মধ্যপ্রদেশের সবকটি অর্থাৎ ২৯ টি আসনে জয় পেতে পারে বিজেপি।
ওড়িশায় বিজেপি ১১ ও বিজেপি ১০ টি আসন পেতে পারে। ঝাড়খণ্ডের চোদ্দোটি আসনের মধ্যে বিজেপি বারোটি আসন পেতে পারে। এবার এই রাজ্য থেকে কংগ্রেস কোনও আসন নাও পেতে পারে। তেলেঙ্গানায় বিজেপি পেতে পারে পাঁচটি আসন। ছত্তিশগড় থেকে বিজেপি দশটি আসন পেতে পারে। কর্নাটক থেকে বিজেপি ও সহযোগীরা ২৪ টি আসন পেতে পারে। গুজরাতের ছাব্বিশটির সবকটিই পেতে পারে তারা।
এখনই নির্বাচন হলে সারা দেশে ইন্ডিয়া ব্লক পেতে পারে ৯৮ টি আসন। এর মধ্যে কংগ্রেসে পেতে পারে মাত্র ৩৭ টি আসন। আর এনডিএ ও ইন্ডিয়া ব্লকের বাইরে থাকা দলগুলি পেতে পারে ৬৭ টি আসন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications