মদের দোকান খুলতেই একদিনেই ৪৫ কোটি টাকা আয়! শিরোনাম কাড়ল দেশের এই রাজ্য

মদের দোকান খোলায় কিছু কিছু জায়গায় বাজি ফাটিয়ে রীতিমতো উৎসব পালন করেছে জনতা। সোশ্যাল ডিসটেন্সিংকে বুড়ো আঙুল দেখিয়ে কাতারে কাতারে মানুষ ঠেলাঠেলি করে লকডাউনে মদের দোকানের সামনে লাইন দিয়েছে। আর এমন পরিস্থিতিতে রাজস্ব আদায়ও কিছু কম হয়নি রাজ্যগুলির।

 কর্ণাটকের পরিস্থিতি

কর্ণাটকের পরিস্থিতি

কর্ণাটক সরকার মদের দোকান খোলার পরই সোমবার অর্থাৎ শুধু একদিনে ৪৫ কোটি টাকা আয় করেছে। যা নিঃসংন্দেহে অভাবনীয়। কর্ণাটকের আবগারী দফতর জানিয়েছে, লকডাউনে মদের দোকান প্রথম দিনেই এই পরিমাণ আয় হয়েছে সন্ধ্যে ৭ টা পর্যন্ত।

দিল্লির বড় ঘোষণা

দিল্লির বড় ঘোষণা

মদ বিক্রি থেকে আয় বাড়িয়ে নেওয়া এখন প্রতিটি রাজ্যের পাকির চোখ। দিল্লি সরকার জানিয়েছে আজ থেকে রাজধানীতে মদের ওপর ৭০ শতাংশ কর যোগ করা হবে। ফলে সেখানে করোনার লকডাউনের জেরে ধুঁকে পড়া অর্থনীতি এভাবেই ফের একবার সতেজ হবে বলে মনে করা হচ্ছে।

বাংলায় মদের দোকান খোলা নিয়ে বিজ্ঞপ্তি

বাংলায় মদের দোকান খোলা নিয়ে বিজ্ঞপ্তি

এর আগে, পশ্চিমবঙ্গে আবগারী দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্তই কেবল বাংলায় মদের দোকান খোলা থাকবে। এই নির্দেশিকা কড়াভাবে পালন করতে বদ্ধপরিকর প্রশাসন। আবগারি দফতর জানিয়েছে, কনটেইমেন্ট জোনে কোনও মতেই খুলবে না মদের দোকান। প্রশাসন সাফ জানিয়েছে এমন নির্দেশই এবার কনটেইমেন্ট জোন গুলিতে পালন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+