মাত্রা ছাড়া করোনা সংক্রমণ, ফের লকডাউন ঘোষণা এই রাজ্যে, কবে থেকে কার্যকর হচ্ছে জেনে নিন
মাত্রা ছাড়া করোনা সংক্রমণ, ফের লকডাউন ঘোষনা, কবে থেকে কার্যকর হচ্ছে জেনে নিন
ফের করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০০ জন শুধু মাত্র মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফের মহারাষ্ট্রের দুটি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। অমরাবতী জেলায় সপ্তাহান্তের লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে আগের মতোই ছাড় দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন থাকবে এই জেলায়।

অমরাবতী জেলা কালেক্টর শৈলেশ নভাল জানিয়েছেন, করোনা সংক্রমণ রুখতে বাধ্য হয়েই তাঁদের এই পদক্ষেপ করতে হচ্ছে। সপ্তাহান্তে লকডাউন থাকায় সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হবে না। শনিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে লকডাউন। এই সময় দোকান বাজার সব বন্ধ থাকবে। হোেটল রেস্তরাঁ খোলা থাকলেও রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। বন্ধ থাকবে সুইমিং পুল এবং ইন্ডোর গেমের যাবতীয় সংস্থা। ধর্মীয় অনুষ্ঠানে কেবম মাত্র ৫ জনই অংশ নিতে পারবেন।
শুধু অমরাবতী নয় মহারাষ্ট্র যবতমল জেলাতেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা কালেক্টর এমডি সিং জানিয়েছেন, লকডাউন ঘোষণা করা না হলেও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহারাষ্ট্রে বিদর্ভ জেলাতেও একাধিক এলাকায় রেকর্ড করোনা সংক্রমণ দেখা গিয়েছে। শুধুমাত্র অমরাবতীতেই বুধবার করোনা সংক্রমিত হয়েছেন ২৩০ জন। মঙ্গলবার সেখানে মাত্র ৮২ জন সংক্রমিত হয়েছিল। একদিনের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে করোনা।
বৃহস্পতিবার সকালেই পরিস্থিতি পর্যালোচনা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুম্বইয়েও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সেই বৈঠকের পরেই লকডাইন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ের বিভিন্ন পুর এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিধিনিষেধ নতুন করে আরোপ করা হয়েছে।












Click it and Unblock the Notifications