লকডাউন ৩.০: রেড জোনে বাধ্যতামূলক করা হল আরোগ্য সেতু অ্যাপ
করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর হয়েছে।। এই পরিস্থিতিতে নতুন করে সাজানো হয়েছে তিনটি জোন।
করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা লকডাউন আরও ২ সপ্তাহ বাড়ানোর হয়েছে।। এই পরিস্থিতিতে নতুন করে সাজানো হয়েছে তিনটি জোন। রোড জোনের তালিকা বেড়েছে। আরও কড়া নজরদারির জন্য রেডজোনের বাসিন্দাদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

লকডাউন বৃদ্ধি
লকডাউন বাড়ানো হয়েছে গোটা দেশে। রেডজোন, অরেঞ্জ জোন এবং গ্রিনজোনের তালিকা নতুন করে তৈরি করা হয়েছে। সংক্রমণ যেখানে প্রবল সেই এলাকাগুলিকে কন্টাইনমেন্ট জোন হিসেবে িচহ্নিত করা হয়েছে। সব রাজ্য সরকারের কাছে সেই তালিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের অনুমতি না নিয়ে কোনও এলাকাকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করতে পারবে না রাজ্য সরকার।

নয়া গাইডলাইন তৈরি
গোটা দেেশ তৃতীয় দফার লকডাউন ঘোষণার পাশাপাশি নতুন করে গাইডলাইনও জারি করা হয়েছে। তাতে রেডজোনেও নিয়ন্ত্রিত কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। অরেঞ্জ জোন এবং গ্রিন জোনের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে একাধিক জিনিয়ে। কিন্তু এখনও গোটা দেশে রেল, বিমান এবং বাস পরিষেবা চালানো হবে না বলে জানানো হয়েছে।

অরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড
রেড জোনে করোনা ভাইরাসের সংক্রমণের উপর নজর রাখতে সেখানকার বাসিন্দাদে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে সংক্রমণের গতিবিধি সম্পর্কে জানা যাবে এবং এলাকার বাসিন্দারাও সচেতন হতে পারবেন সেকারণেই এই নির্দেশিকা বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications