LIVE স্বাধীনতা দিবস: লালকেল্লায় পতাকা উত্তোলন করে আত্মনির্ভরতার শপথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে সারা বিশ্ব। ভারতেও আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন ৪৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মৃত ৭ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। এই অবস্থায় দেশ একদিকে রোগের সঙ্গে লড়ছে, অন্যদিকে লড়াই অর্থনীতির। তারই মাঝে দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৪তম স্বাধীনতা দিবস। তবে এমন এক সময় যখন আর্থিক স্বাধীনতা হারাতে বসেছে খেটে খাওয়া আমজনতা। দিন আনা দিন খাওয়া মানুষের জীবন বিপন্ন মহামারীর কারণে। এই অবস্থায় দেশবাসীকে লালকেল্লা থেকে কী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই সকলের নজর রয়েছে। স্বাধীনতা দিবসের সমস্ত আপডেট পান একনজরে।

LIVE স্বাধীনতা দিবস: করোনা আবহে একেবারে ভিন্ন চিত্র দেশজুড়ে

Aug 15, 2020, 5:33 pm IST

গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন।
Aug 15, 2020, 4:42 pm IST

কাশ্মীরে স্বাধীনতা দিবস পালন ভারতীয় সেনার।
Aug 15, 2020, 4:06 pm IST

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন পালন করল ৭৪ তম স্বাধীনতা দিবস।
Aug 15, 2020, 4:04 pm IST

আগরতলার রাইফেলস গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।
Aug 15, 2020, 4:03 pm IST

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল পালন করলেন স্বাধীনতা দিবস।
Aug 15, 2020, 3:54 pm IST

লোকসভার স্পিকার ওম বিড়লা নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করলেন।
Aug 15, 2020, 3:52 pm IST

কংগ্রেস হেডকোয়ার্টারে পতাকা উত্তোলন রাহুল গান্ধীর। ছিলেন অন্য বরিষ্ঠ কংগ্রেস নেতারা।
Aug 15, 2020, 3:51 pm IST

ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল প্রতিবেশী নেপাল।
Aug 15, 2020, 11:57 am IST

ফুলবাড়ি সীমান্তে ভারত-বাংলাদেশের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি আদান-প্রদান হল।
Aug 15, 2020, 11:55 am IST

উত্তরপ্রদেশ বিধানসভায় জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
Aug 15, 2020, 11:54 am IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা থেকে সেরে উঠেই নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন।
Aug 15, 2020, 11:52 am IST

নিজের বাসভবনে জাতীয় পতাকা তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Aug 15, 2020, 11:51 am IST

নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
Aug 15, 2020, 10:07 am IST

ওয়াঘা সীমান্তে উদযাপন করা হল ৭৪ তম স্বাধীনতা দিবস।
Aug 15, 2020, 9:00 am IST

করোনা এতটাও বড় নয় যে আমাদের হারাতে পারবে। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে সকলকে এগোতে হবে।
Aug 15, 2020, 8:54 am IST

সীমান্ত এলাকায় ১ লক্ষ এনসিসি ক্যাডেট তৈরি করা হবে। তার মধ্যে এক তৃতীয়াংশ মহিলা রাখার পরিকল্পনা করা হচ্ছে।
Aug 15, 2020, 8:50 am IST

পশ্চিম এশিয়া ও আসিয়ানের দেশগুলির সঙ্গে ভারত নিজেদের সম্পর্ক অনেক মজবুত করেছে।
Aug 15, 2020, 8:47 am IST

প্রতিবেশী শুধু ভৌগলিকভাবে হয় না, যাদের সঙ্গে মনের মিল হয় তাঁরাও আজ প্রতিবেশী। ভারত এমনই অনেক দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে।
Aug 15, 2020, 8:46 am IST

প্রতিবেশী দেশের সঙ্গে ভারত সম্পর্ক ভালো রাখতে চায় নিজেদের ঐতিহ্য মেনে। দক্ষিণ এশিয়ায় যত শান্তি ও ঐক্য থাকবে তত মানবতার ভালো হবে।
Aug 15, 2020, 8:37 am IST

কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার এক বছর হয়েছে। নতুন জীবনের পথে এগিয়ে চলেছে কাশ্মীর। এবার সেখানে ভোট হবে, নতুন বিধায়ক-মুখ্যমন্ত্রী আসবেন। ওদিকে লাদাখের বহুদিনের স্বপ্নও সরকার পূরণ করেছে।
Aug 15, 2020, 8:32 am IST

ভারতে তিনটি আলাদা আলাদা ভ্যাকসিন তৈরির কাজ আলাদা পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের থেকে সবুজ সঙ্কেত পেলেই তা গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হবে। কীভাবে তা তৈরি হবে এবং ছড়িয়ে দেওয়া হবে তার পরিকল্পনা সরকার তৈরি করে রেখেছে।
Aug 15, 2020, 8:31 am IST

ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের পথ চলা শুরু আজ থেকে। প্রতিটি ভারতীয়কে হেলথ আইডি দেওয়া হবে। আপনার স্বাস্থ্যের সমস্ত তথ্য সেখানে থাকবে।
Aug 15, 2020, 8:31 am IST

করোনার সঙ্কট স্বাস্থ্য ব্যবস্থার দিকের গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে সারা দেশে শুরুতে ৩০০টি টেস্ট হতো। এখন প্রতিদিন ৭ লক্ষ পরীক্ষা ভারতে হচ্ছে।
Aug 15, 2020, 8:23 am IST

১ হাজার দিনের মধ্যে দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবারের কাজ পূরণ করা হবে।
Aug 15, 2020, 8:20 am IST

ভারত জাতীয় শিক্ষা নীতিতে যে বদল এনেছে তাতে একজন ভারতবাসী নিজের শিঁকড়ের সঙ্গে জুড়ে থেকেও বিশ্ব নাগরিক হতে পারবে।
Aug 15, 2020, 8:19 am IST

সস্তা ইন্টারনেট, গৃহঋণে সুবিধা, উন্নত সড়কের সুবিধা, এমএসএমই সেক্টরে যে উন্নয়ন হয়েছে - এর সবচেয়ে বেশি সুবিধা মধ্যবিত্ত বর্গই পাবে।
Aug 15, 2020, 8:18 am IST

মধ্যবিত্তকে শক্তি দিতে আমাদের সরকার কাজ করছে। কারণ মধ্যবিত্ত ঘর থেকে বেরিয়েই ভারতের নাম উজ্জ্বল করছে লক্ষ লক্ষ মানুষ।
Aug 15, 2020, 8:13 am IST

এখন ভারতের কৃষকেরা যেখানে চান সেখানে পণ্য বিক্রি করতে পারেন। লালফিতের ফাঁস আলগা করে দিয়েছে কেন্দ্র। এক লক্ষ কোটি টাকা পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে।
Aug 15, 2020, 8:11 am IST

পিছিয়ে পড়া দেশের ১১০টি জেলাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
Aug 15, 2020, 8:00 am IST

বিদেশি বিনিয়োগে ভারত রেকর্ড করেছে। ১৮ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি হয়েছে। এজন্য ভারত নানা ক্ষেত্রে কাজ করেছে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+