'শোনো দ্রৌপদী, অস্ত্র ওঠাও', UP-তে প্রিয়ঙ্কা গান্ধীর ভরসা সেই হিন্দুত্বের স্লোগানই

উত্তরপ্রদেশ নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মহিলা ভোট। আর নারীদের মন পেতেই এবার উঠে পড়ে লেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগেই ঘোষণা করেছিলেন, মোটের ৪০ শতাংশ সিটে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷ এবার তাঁর হুঙ্কার, '

উত্তরপ্রদেশ নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মহিলা ভোট। আর নারীদের মন পেতেই এবার উঠে পড়ে লেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগেই ঘোষণা করেছিলেন, মোটের ৪০ শতাংশ সিটে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷

এবার তাঁর হুঙ্কার, 'শোনো দ্রৌপদী, শস্ত্র তোলো হাতে!'

প্রিয়ঙ্কার মহাভারত টোটকা!

প্রিয়ঙ্কার মহাভারত টোটকা!

মহাভারতের সভাপর্বে পাণ্ডব পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণ, অপমানের গল্প সকলেরই জানা। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত মহাকাব্যে স্বয়ং শ্রীকৃষ্ণকে আসতে হয়েছিল দ্রৌপদীকে বাঁচাতে৷ তবে এখন প্রিয়াঙ্কার দাবি, এবার গোবিন্দ বাঁচাতে আসবেন না। কলিযুগে অস্ত্র তুলে নিতে হবে নারীদেরই। উত্তরপ্রদেশের চিত্রকূটে পৌঁছে প্রিয়াঙ্কা বললেন, 'শোনো দ্রৌপদী, শস্ত্র তোলো হাতে। এখন গোবিন্দ আসবেন না। আর কতদিন এই বিক্রি হয়ে যাওয়া সংবাদপত্রে ভরসা রাখবেন? দুঃশাসনের আদালতে আর কোন ন্যায় বিচারের আশা করছেন?'

৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী!

৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী!

এর আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ৪০ শতাংশ সিটে মহিলা প্রার্থী দেওয়ার। তবে রাজীবকন্যার মতে এ সবে শুরু। তিনি চান, ৪০ নয় ২০২৪ লোকসভা নির্বাচনে একেবারে পঞ্চাশ শতাংশ সিটে মহিলারা প্রার্থী হন। মোবাইল মহিলাদের সুরক্ষার কাজে লাগবে, স্কুটির মাধ্যমে শিক্ষায় সহায়তা হবে৷ এরপরে সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনাম্যল্যে যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই সরকারি পদগুলিতে মহিলাদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণ রয়েছে৷'

বিজেপিকে আক্রমণ প্রিয়ঙ্কার!

বিজেপিকে আক্রমণ প্রিয়ঙ্কার!

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, মন্ত্রীর ছেলে কৃষকদের গাড়িচাপা দিয়ে মেরে ফেলেছে, সরকার সহায়তা করছে। তিনি বলেন, ' আশা কর্মচারী বোনেরা নিজেদের অধিকার চেয়েছেন। তাঁদের ওপর অত্যাচার করছে সরকার। যখন বারেবারে এভাবে আক্রমণ করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তখন সেই অত্যাচারকারীদের কাছেই অধিকার চাইলে লাভ হয় না৷ অধিকারের জন্য লড়াই করতে হয়৷ যদি মানুষের জন্য সরকার কিছুই না করে, তাহলে তাকে রেখে দেওয়ার যৌক্তিকতা কোথায়?'

মেয়েদের সঙ্গে আলাপচারিতা প্রিয়ঙ্কার!

মেয়েদের সঙ্গে আলাপচারিতা প্রিয়ঙ্কার!

এদিন উত্তরপ্রদেশের রামঘাটে প্রায় ৫ হাজার নারীর সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, সবাই উপস্থিত ছিলেন সেখানে। তাঁদের মাঝে কংগ্রেসের প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন তিনি। জানান, কংগ্রেস ক্ষমতায় আসলে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষন করবে।-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+