উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যেই সাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির মধ্যেই সাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি
উত্তরবঙ্গের তিন জেলা বাদ দিলেই রাজ্যের কোনও জেলায় আপাতত ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে প্রতিদিনই উত্তরবঙ্গের কোনও না কোনও জেলায় ভারী বৃষ্টি বজায় থাকবে। তবে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ অগাস্ট সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্দিলিং কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায়বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
রবিবার দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার এদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ১৭ ও ১৮ অগাস্ট ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা জেরে পশ্চিমবঙ্গর উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার বেগ ঘন্টায় ৪৫ কিমির বেশি হওয়ার সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের ১৭ ও ১৮ অগাস্ট সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৮)
বালুরঘাট (৩৩.৮)
বাঁকুড়া (৩৩.৫)
ব্যারাকপুর (৩২.২)
বহরমপুর (৩২)
বর্ধমান (৩৪)
ক্যানিং (৩৪)
কোচবিহার (৩০.৪)
দার্জিলিং (২২)
দিঘা (৩৬.৩)
কলকাতা (৩৪.৮)
মালদহ (৩৪)
পানাগড় (৩৫.৪)
পুরুলিয়া (৩৩.৭)
শিলিগুড়ি (৩১.২)
শ্রীনিকেতন (৩৫.২)

দেশের আবহাওয়া
এদিন আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ হিমালয়ের পাদদেশের খুব কাছেই অবস্থান করছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানেই অবস্থান করছে। আগামী ৪-৫ দিন মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশ তার স্বাভাবিক অবস্থানের উত্তরে অবস্থান করবে।
পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছেই। আগামী ২৮ ঘন্টায় যার জেরে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছেই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।
অন্যদিকে উত্তর থেকে দক্ষিণের দিকেও একটি অক্ষরেখা অবস্থান করছে। যা উত্তরে ঝাড়খণ্ড থেকে ওড়িশা উপকূল হয়ে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং সিকিমে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অসম এবং মেঘালয়ে।
আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভে। ১৭ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়, ১৭ অগাস্টের মধ্যে ঝাড়খণ্ডে, ১৯ অগাস্টের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে। ছত্তিশগড়ে ১৯ অগাস্টের মধ্যে, বিদর্ভে ১৭ ও ১৮ অগাস্টের মধ্যে। ১৭ অগাস্টের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওড়িশায়।
এছাড়াও আগামী ৫ দিন দেশের বাকি অংশে বৃষ্টি কমের যে আবহাওয়া চলছে, তা চলতে থাকবে।












Click it and Unblock the Notifications