ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে ৫ রাজ্যের জন্য স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
গত কয়েকদিনে দিল্লি , সহ উত্তর ভারতের একাধিক জায়গায় বর্ষার প্রবেশ ও ভারী বর্ষণ ঘিরে বহু পূর্বাভাস আবহাওয়া দফতর দিলেও, তা সেভাবে কার্যকরী হয়নি। চাতকের মতো জলের আশায় থেকেও তীব্র তাপপ্রবাহে থাকা বহু উত্তরভারতীয় এলাকাই পায়নি কাঙ্খিত বৃষ্টি। এই পরিস্থিতিতে ৫ রাজ্যের জন্য সুখবর শোনাল আবহাওয়া দফতর।

৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রবেশ!
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের উত্তর ভাগের কয়েকটি রাজ্যে প্রবেশের মতো পরিবেশ তৈরি হয়েছে। শনিবারই জানানো হয় যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করবে।

স্বস্তির বৃষ্টির পূর্বাভাস কোন কোন রাজ্যে?
আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্জে এবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর , লাদাখ, রাজস্থানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কবে থেকে বৃষ্টির সম্ভাবনা?
আইএমডির রিপোর্টে বলা হয়েছে, আগামী ৫ দিনে উত্তর পশ্চিমভারতে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ থেকে ১৩ জুলাই হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে পাঞ্জাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশও ১১ থেকে ১৩ জুলাই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

নিম্নচাপের সম্ভাবনা বাংলার বুকে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম বায়ু আরও শক্তিশালী হচ্ছে। বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যে ও সংলগ্ন উত্তর পশ্চিম প্রান্তে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এটি আজ থেকেই তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুজরাত থেকে গোয়ায় প্রবল বর্ষণের আশঙ্কা
কঙ্গন ও গোয়া এলাকায় ১১ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুজরাতে ১১ জুলাই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।












Click it and Unblock the Notifications