(ছবি) ৭ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ৭ ডিসেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

'গীতা জয়ন্তী মহোৎসব'
আগামী ১৯-২১ ডিসেম্বর রাজ্য জুড়ে 'গীতা জয়ন্তী মহোৎসব' উৎযাপন করবে হরিয়ানা সরকার।

ক্যালিফোর্নিয়ায় হামলা জঙ্গিদেরই কাজ
ক্যালিফোর্নিয়ায় নিরীহ মানুষের উপরে হামলার ঘটনাকে জঙ্গি হামলা বলেই ব্যাখ্যা করলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।

তোগাড়িয়ার আশা
প্রতিশ্রুতিমতো অযোধ্যায় রামমন্দির তৈরি হবে। এর গুরুত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিন ঠিক বুঝবেন, এমনটাই মত বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার।

ম্যাগি ত্রাণ
বন্যা বিধ্বস্ত তামিলনাড়ুতে ত্রাণ হিসাবে ম্যাগি পাঠাল প্রস্তুতকারী সংস্থা নেসলে।

মমতার দিল্লি সফর
এদিন সোমবার চারদিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের প্রথম অর্ধেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে মমতার এই সফর রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষাক্ত গ্যাসে মৃত্যু
কলকাতার লেদার কমপ্লেক্সে নিকাশি নালা পরিষ্কারের সময় জমা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু। গুরুতর অসুস্থ আরও দুই।

কংগ্রেসের বিক্ষোভ
দলিত শিশুদের সঙ্গে কুকুরের তুলনা করে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহর মন্তব্যের প্রতিবাদে দিল্লিতে সংসদ ভবন চত্বরে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে বিক্ষোভ। রয়েছেন অন্যান্য কংগ্রেস শীর্ষ নেতারা।

ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত
তাজিকিস্তানে তীব্র ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তর ভারত। কম্পন টের পাওয়া গেল পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২।

কান্দিভেলিতে বস্তিতে আগুন
মুম্বইয়ের কান্দিভেলিতে একটি গুদামে পরপর সিলিন্ডার ফেটে মারাত্মক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের আগুনে পাশের প্রায় ২০০টি বস্তির ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

মাণ্ডিতে ধস
হিমাচলপ্রদেশের মাণ্ডিতে ভয়াবহ ধসে অবরুদ্ধ হয়ে পড়ল চণ্ডীগড়-মানালি সংযোগকারী সড়ক।

সনিয়া-রাহুলকে সমন আদালতের
ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতের সমন পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী।

কোটলা টেস্ট ভারতের
দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়ে কোটলা টেস্ট জিতল ভারত। সিরিজের ব্যবধান রইল ৩-০।

ম্যাচের সেরা রাহানে, সিরিজ সেরা অশ্বিন
কোটলা টেস্টের দুই ইনিংসে শতরান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন অজিঙ্ক রাহানে। অন্যদিকে সিরিজের সবচেয়ে বেশি উইকেট নিয়ে সিরিজ সেরা হলেন রবিচন্দ্রণ অশ্বিন।

চেন্নাইয়ে চালু আন্তর্জাতিক বিমান পরিষেবা
পাঁচদিন বন্ধ থাকার পরে অবশেষে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হল চেন্নাই বিমানবন্দরে।












Click it and Unblock the Notifications